
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে। বাক্সগুলি খোলার সময় টাকা-পয়সার পাশাপাশি একটি হস্তলিখিত চিঠি পাওয়া যায়। চিঠিটি একজন নিজেকে ‘প্রতারিত বিদেশগামী’ বলে পরিচয় দিয়েছেন। চিঠিতে লেখক দাবি করেছেন, তিনি ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এবং লাখ লাখ টাকা হারিয়েছেন। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাতে প্রতারকদের উপযুক্ত বিচার হয়, হারানো টাকার কষ্ট থেকে মুক্তি পান এবং ভবিষ্যতে কোনো বিদেশগামী দালালের প্রতারণার শিকার না হয়। পাশাপাশি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসা সেবা নিশ্চিত করার আকাঙ্ক্ষা জানিয়েছেন তিনি। চিঠিতে মানসিক শান্তি, ধৈর্য ও হালাল রিজিকের জন্যও প্রার্থনা করা আছে। পাগলা মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নামাজ, দান ও মানত করতে আসে। শুক্রবারে বিশেষ সমাগম হয়। দানবাক্সে টাকার পাশাপাশি অনেকে চিঠি দান করেন, যেগুলো মানুষের ব্যক্তিগত আবেগ ও কষ্ট প্রকাশ করে। এই চিঠিতিও একটি বেদনার গল্প তুলে ধরেছে।
মন্তব্য করুন