
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শকের স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ বিষয়ে তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতিমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
দুই কর্মকর্তাকে আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনটি পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত।
মন্তব্য করুন