২৩ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ বৈঠক ঢাকা-দিল্লির

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের একটি বৈঠক রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ত্রিশ বছর ধরে চলমান এই চুক্তির বাস্তবায়ন নিয়ে এটি ছিল সম্ভবত সর্বশেষ বৈঠক। নতুন চুক্তি কিংবা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

যৌথ নদী কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি বাস্তবায়নের বিষয়ে এটি শেষ সভা হওয়ার কথা। কমিশনের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠন করা হয়।

এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়। এ সিরিজের ধারাবাহিকতায় ঢাকায় তৃতীয় বৈঠকে চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানিয়েছে কমিশন। বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির, আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে, ১৯৯৭ সাল থেকে এই যৌথ কমিটি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে। প্রতিবছর এ কাজ সম্পাদনের জন্য কমিটির তিনটি বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শনের পর কলকাতায় এবং অন্যটি হার্ডিঞ্জ সেতু এলাকায় পদ্মা নদীতে সাইট পরিদর্শনের পর ঢাকায় হয়।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের এই চুক্তি করে। চুক্তি অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ৪০ বছরের গড় মাত্রা অনুসরণ করে ভারত পানির ভাগ পায়, আর যে কোনো সংকটে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এ চুক্তির মেয়াদ শেষ হবে।

ঢাকার পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুতে ভারত এখনো সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছেন, আলোচনার প্রস্তুতির জন্য গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে বাংলাদেশ। এরপর গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয় এবং অগাস্টে এ বিষয়ে একটি তাগিদপত্রও পাঠানো হয়। তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুম-হত্যার মামলায় জিয়াউলের পক্ষে সাক্ষ্য, যুক্তিতর্ক ২৪ নভেম্বর

১

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি

২

দুই জেলায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, আহত ২

৪

কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ

৫

বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন ১০ মিনিটে ৩ গোল করে

৬

মাইলি সাইরাস ও ম্যাক্স মোরান্ডো ৫ বছর প্রেমের পর বিয়ে করলেন

৭

জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বাংলাদেশিদের: ফার্স্ট সেক্রেটারি

৮

ভাঙ্গুড়ায় ৯৯ বিদ্যালয়ের ৬০টিতেই প্রধান শিক্ষক নেই

৯

দ্বিতীয় টেস্টের একাদশ মুশফিক-হাসান ছাড়া কেমন হবে

১০

মিমির বিয়ের খবরের পর নতুন করে আলোচনায় সাবেক প্রেমিক রাজ

১১

বন্ধ হয়ে গেছে ইউনাইটেডে নতুন চুক্তির আলোচনা: ব্রুনো ফার্নান্দেজ

১২

ঈশ্বরদীতে অর্ধকোটি টাকার মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস

১৩

ঈশ্বরদীতে অর্ধকোটি টাকার মদ ও মদ তৈরির সরঞ্জাম ধ্বংস

১৪

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

১৫

চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিকে অতিরিক্ত বিল ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১৬

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন শুভেন্দু

১৭

ডেঙ্গু আক্রান্তে পুলিশ কনস্টেবল সাইদা আক্তারের মৃত্যু

১৮

যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের এসি ক্রয়ের সুযোগ

১৯

সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

২০