
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সময়সীমা নির্ধারণ করেছে। রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদেরকে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রী এই নিয়মের আওতায় থাকবেন।
মন্ত্রণালয় সতর্ক করেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এই প্রক্রিয়ায় প্রাথমিক নিবন্ধিত সব হজযাত্রীকে তাদের নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে। মন্ত্রণালয় সব প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে।
মন্তব্য করুন