২৪ নভেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমার দলের অনেকে মহিষ পাচার ও মাদক কারবারে জড়িত: এমপি নাসির উদ্দিন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন, তার নিজের দলেরও অনেকেই মহিষ পাচার ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে তার কাছে তথ্য রয়েছে বলেও তিনি দাবি করেন। প্রশাসনকে আগেই বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে তিনি অভিযোগ করেন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের এমপি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির কোনো নেতাকর্মী মাদক কারবার বা মহিষ পাচারের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ তার চোখে পড়েনি।

সভায় উপজেলার সাম্প্রতিক মাদক কারবার, সীমান্ত চোরাচালান, চুরি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। কিশোর গ্যাংয়ের বিষয়ে এমপি নাসির উদ্দিন আহমেদ বলেন, কিশোর গ্যাং এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিচ্ছেন তিনি।

ভারত থেকে অবৈধভাবে আসা মহিষের বিষয়ে থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, রাতের বেলা যেন আর কোনো চোরাই মহিষের গাড়ি চলাচল করতে না পারে। অন্যথায় তিনি নিজেই এসব চোরাই মহিষের গাড়ি আটকানোর ব্যবস্থা করবেন বলে জানান। মাদক ও সীমান্ত চোরাচালান নির্মূলে পুলিশের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখতে চান বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম এবং পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মো. ফিরোজ কবির প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মজীবি নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করুন

১

আন্তর্জাতিক বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

২

সিরাজগঞ্জে দুর্লভ প্রজাতির গাছ নিয়ে মাহবুবুলের প্রকৃতির পাঠশালা

৩

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোন স্তরে কত দিন

৪

সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৫

দূতাবাসে গেলেও শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

৬

যুক্তরাষ্ট্রে পাঁচ টন বিস্ফোরক ধ্বংসের প্রস্তুতি

৭

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

৮

দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন জাকারিয়া

৯

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত: উপদেষ্টা ডা.জাহেদ

১০

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

১১

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

১২

ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৩

অনলাইনে জুয়ায় টাকা হারিয়ে নানিকে হত্যা, ১৬৪ ধারায় স্বীকারোক্তি নাতির

১৪

মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন

১৫

পদত্যাগের পর আবারো এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

১৬

ফল পুনঃনিরীক্ষণে বদলে গেল ফল, জিপিএ-৫ পেলেন মারিয়া

১৭

বেড়ায় বিএনপি নেতা খাজাকে বহিষ্কার, তৃণমূলে ক্ষোভ

১৮

প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৯

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার

২০