২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার প্রচার-প্রসার কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম-এনসিএফ’ নামক একটি নতুন সংগঠন গঠন করেছে। সোমবার (২৩ নভেম্বর) বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর স্বাক্ষরিত একটি নির্দেশনায় ফোরামের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাসি ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং উপদেষ্টা হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দায়িত্ব নিবহন করবেন। সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে মেজর (অব.) গনি উল আজম, রেজওয়ানুল হক শোভন, আবদুস সালাম জাহির, ডা. মনজুরুল ইসলাম ধ্রুব, হাসান মাহবুব, কাজী বিন আকবর, মহিউদ্দিন আহমেদ সৈকত সহ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্টদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দেওয়ান আলমাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে ইঞ্জিনিয়ার সুজাউল রহমান, ভাইস চেয়ারম্যান হিসেবে নুরনবী পাশা সবুজ ও সোনিয়া আক্তার স্মৃতি, যুগ্ম মহাসচিব হিসেবে জাকারিয়া আলম আলম ও লাবিব আবুল কালাম মুন্না, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাচেন্ড্র মেরিনার রিয়া, দপ্তর সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব, প্রচার সম্পাদক হিসেবে কাজী বিন আকবর এবং কোষাধ্যক্ষ হিসেবে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান উজ্জ্বলকে নিযুক্ত করা হয়েছে।

ফোরামের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এই তথ্য সার্বজনীন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মজীবি নারীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করুন

১

আন্তর্জাতিক বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম

২

সিরাজগঞ্জে দুর্লভ প্রজাতির গাছ নিয়ে মাহবুবুলের প্রকৃতির পাঠশালা

৩

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোন স্তরে কত দিন

৪

সিরাজগঞ্জে আ.লীগ নেতা হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৫

দূতাবাসে গেলেও শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

৬

যুক্তরাষ্ট্রে পাঁচ টন বিস্ফোরক ধ্বংসের প্রস্তুতি

৭

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

৮

দুই নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন জাকারিয়া

৯

সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত: উপদেষ্টা ডা.জাহেদ

১০

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

১১

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ

১২

ভাঙ্গুড়ায় আইনশৃঙ্খলা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৩

অনলাইনে জুয়ায় টাকা হারিয়ে নানিকে হত্যা, ১৬৪ ধারায় স্বীকারোক্তি নাতির

১৪

মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন

১৫

পদত্যাগের পর আবারো এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

১৬

ফল পুনঃনিরীক্ষণে বদলে গেল ফল, জিপিএ-৫ পেলেন মারিয়া

১৭

বেড়ায় বিএনপি নেতা খাজাকে বহিষ্কার, তৃণমূলে ক্ষোভ

১৮

প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৯

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনছে সরকার

২০