
মিরসরাই, চট্টগ্রাম। মিরসরাইয়ে আবুল বশর মেম্বার স্মৃতি যুব সংঘের মেধাবirt্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় আশপাশের ১০টি বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার প্রধান দায়িত্বে ছিলেন বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেসকাত হোসেন চৌধুরী। পরীক্ষার পরিদর্শন করেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর শরীফ, বামন সুন্দর ফকির আহমেদ উচ্চবিদ्यालय এডহক কমিটির সভাপতি মো. সরফু উদ্দীন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক, বিএনপি নেতা সোহরাব হোসেন, হেলাল উদ্দিন, যুবদল নেতা অহিদুল ইসলাম। পরীক্ষার সার্বিক বিষয়ে পরিচালনা করেন সিনিয়র শিক্ষক অরুন বড়ুয়া। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন Sheikh Farid, Muslimuddin, Idris Mia, Jidu, Toha Mia.
মন্তব্য করুন