১৬ অক্টোবর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলায় খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবसमाजকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপসংস্কৃতির ছোবল থেকে দূরে রেখে সুস্থ-সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই।

শুক্রবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় সংলগ্ন ক্লাব চত্বরে ‘বসুন্ধরা ক্রীড়া চক্র’-এর নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মাঠের সক্রিয়তাই তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে পারে। দীর্ঘদিনের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরাতে বর্তমান সরকার নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে সঠিক ক্রীড়া চর্চার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। নবনির্মিত এই ক্লাব ভবনটি এলাকার ক্রীড়ানুরাগী ও যুবसमাজের ক্রীড়া অনুশীলনে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী জনতা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নতুন ভবনের Aanুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকের তালে, শঙ্খের সুরে তজুমদ্দিনে দুর্গোৎসবের আমেজ

১

গ্রেপ্তার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী

২

বাপাজসের সভাপতি জাবির ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

৩

লালমোহনে মিনি শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৪

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু, আহত ২

৫

প্রবাসীর জমিতে মাটি ভরাটে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

৬

রেজাল্ট পুনঃনিরীক্ষণে ফি, স্বাক্ষরে বিলম্ব- বিতর্কে নোবিপ্রবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান

৭

অভিজিতের পর আটক নেহা বোরাও

৮

শীতের আগমন কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৯

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

১০

পতাকা বৈঠক শেষে দেশে ফিরলেন ভারতে আটক ২ পুলিশ সদস্য

১১

‘বট বাহিনী’ অপতথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে: বিমানমন্ত্রী

১২

সাবিলা নূরের কারণেই আমার ৭ বছরের প্রেম-বিয়ে ভেঙে গেছে: তিশা

১৩

সার্কিট হাউসে অবস্থান করে চুয়েট উপাচার্যের সিন্ডিকেট সভা আহ্বান

১৪

এডিস মশা শনাক্তে ঢাবি গবেষকদের উদ্ভাবন ‘স্মার্ট ফাঁদ’

১৫

গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থদের মাঝে শাড়ি ও পূজামণ্ডপে অনুদান বিতরণ

১৬

হালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

১৭

স্বেচ্ছাসেবক লীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

১৮

আবারও আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

১৯

যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

২০