
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার ১৮০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি বিতরণ এবং ৫৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়িগুলো দুস্থ ও অসহায় পরিবারগুলোর কাছে তুলে দেন। একই সঙ্গে তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৫৫টি পূজামণ্ডপকে আর্থিক সহায়তা প্রদান করেন। উদ্যোগটির উদ্দেশ্য হলো উৎসবের আনন্দ সকলের কাছে পৌঁছে দেওয়া এবং পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা করা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ চন্দ্রসহ বিভিন্ন পূজামণ্ডপের পুরোহিত, ভক্তবৃন্দ ও পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা।
মন্তব্য করুন