১৯ অক্টোবর ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রেপ্তার এড়াতে প্রতিদিন ঠিকানা বদল, শ্রদ্ধাকে নিয়ে বিপাকে পুলিশ

লখনউতে কফি শপ মালিক শিবা শর্মার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত মডেল ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব শ্রদ্ধা দুবেকে আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শ্রদ্ধাকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, তবে ক্রমশ জোরাল হয়ে উঠেছে শ্রদ্ধা ও তার বোন রশ্মি নেপালে পালিয়ে গেছেন বলে সন্দেহ। তদন্ত সূত্রে জানা গেছে, নেপাল সীমান্তের সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

তদন্তকারীদের ধারণা, গ্রেপ্তার এড়াতে শ্রদ্ধা ও তার বোন নিয়মিত অবস্থান পরিবর্তন করছেন। তাদের মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পুলিশ নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর আগেই তারা অন্যত্র চলে যাচ্ছেন। এতে তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, শ্রদ্ধাদের অবস্থান শনাক্ত করতে ভারতের তিনটি এবং নেপালের একটি মোবাইল নম্বরের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত এলাকার কেউ এবং মোবাইল পরিষেবা-সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের সহযোগিতা করছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুই দিন আগে শ্রদ্ধাদের দুটি ছবি প্রকাশ্যে আসে। ছবিগুলো নেপালের বলে দাবি করা হয়েছে। এর আগে নেপাল সীমান্তবর্তী ভারতের উত্তরপ্রদেশের বহরাইচ জেলার রূপাইডিহি এলাকার কাছে শ্রদ্ধাদের ব্যবহৃত গাড়ির সন্ধান পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের সন্দেহ, তারা নেপালে আশ্রয় নিয়েছেন।

পরে নেপাল সীমান্তের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে শ্রদ্ধা, তার বোন রশ্মি এবং গাড়িচালক আদিলকে একটি টোটোতে দেখা গেছে বলে জানা গেছে। এরপর থেকে নেপালে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে লখনউ পুলিশ। এ কাজে নেপাল পুলিশের সহযোগিতাও নেওয়া হচ্ছে বলে তদন্তসূত্র জানায়।

এদিকে আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে শিবার পরিবার। তাঁদের প্রশ্ন, এত দিনেও কেন শ্রদ্ধা ও তার সহযোগীদের আইনের আওতায় আনা যাচ্ছে না।

গত ৯ অক্টোবর শ্রদ্ধা যে আবাসনে থাকতেন, সেখানকার চারতলা থেকে পড়ে শিবা শর্মার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে শিবার মায়ের দাবি, এটি দুর্ঘটনা নয়, বরং তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শ্রদ্ধা, তার বোন রশ্মি এবং গাড়িচালক আদিলের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার পর থেকেই এই তিনজন পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ খুললেন নন্দিনী: বেরিয়ে যাওয়ার নির্দেশ সৌরভ গাঙ্গুলীর

১

রোহিত শর্মা আরও এক বিশ্বরেকর্ড গড়ার পথে

২

কৌতুক অভিনেতা পাত্তা দিলেন না অস্কারজয়ী নায়িকাকে

৩

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট জোরালো হচ্ছে

৪

‘নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’

৫

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

৬

এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

৭

বাউফলে বিএনপির দুই পক্ষের বিরোধ, হামলায় আহত ৫

৮

কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী

৯

ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থনের পরামর্শ ইসরায়েলি রাব্বির

১০

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

১১

রাকীন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন

১২

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১৩

নভেম্বরের প্রথম ৭ দিনে দেশে ৮৮ কোটি ডলারের রেমিট্যান্স

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব্যান্ড সংগীতে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১৬

রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

১৭

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৮

নতুন প্রজন্মের কাছে দেশের গান পৌঁছে দিতে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন

১৯

প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

২০