১৯ অক্টোবর ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। রবিবার (১৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, ১৮ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর যে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট।

মাহফুজ কবির মুক্তা জানান, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির জন্য এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

অভিযুক্ত করা হচ্ছে যে, গতকাল নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতোপূর্বেই তার অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ সংক্রান্ত যে কোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়, তারা সংশ্লিষ্ট সব গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। একইসঙ্গে, বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে এমন মাধ্যমগুলোকে অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ খুললেন নন্দিনী: বেরিয়ে যাওয়ার নির্দেশ সৌরভ গাঙ্গুলীর

১

রোহিত শর্মা আরও এক বিশ্বরেকর্ড গড়ার পথে

২

কৌতুক অভিনেতা পাত্তা দিলেন না অস্কারজয়ী নায়িকাকে

৩

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট জোরালো হচ্ছে

৪

‘নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’

৫

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

৬

এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

৭

বাউফলে বিএনপির দুই পক্ষের বিরোধ, হামলায় আহত ৫

৮

কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী

৯

ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থনের পরামর্শ ইসরায়েলি রাব্বির

১০

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার

১১

রাকীন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন

১২

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১৩

নভেম্বরের প্রথম ৭ দিনে দেশে ৮৮ কোটি ডলারের রেমিট্যান্স

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব্যান্ড সংগীতে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১৬

রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

১৭

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৮

নতুন প্রজন্মের কাছে দেশের গান পৌঁছে দিতে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন

১৯

প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

২০