admin
১৫ জুন ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসছে নেপাল থেকে

ভারতের গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে আবারও বিদ্যুৎ আমদানি শুরু করেছে বাংলাদেশ।

ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী রোববার প্রথম প্রহর থেকে (রাত ১২টার পর) বিদ্যুৎ আসা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

তিনি জানান, “নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। এই বিদ্যুৎ ১৫ নভেম্বর পর্যন্ত ছয় মাস বাংলাদেশে সরবরাহ করবে নেপাল।”

গত বছরের ১১ জুন আওয়ামী লীগ সরকারে থাকার সময় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়।

তখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ ৬ দশমিক ৪ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ টাকা। এই দাম বাংলাদেশের গড় বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের (১১ টাকার বেশি) তুলনায় কম।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়, গত অক্টোবর মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ত্রিপক্ষীয় এক চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (এনইএ), ভারতের এনটিপিসি বিদ্যুৎ ভেপার নিগম লিমিটেড (এনভিভিএন) এবং বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অংশগ্রহণ করে।

এই চুক্তির আওতায় গত নভেম্বর মাসে কয়েকদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। তবে শুষ্ক মৌসুম শুরু হওয়ায় তখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

চুক্তি অনুযায়ী ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগে বিগত আওয়ামী লীগ সরকার প্রায় ছয় বছর ধরে ভারত ও নেপালের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। নেপাল আগ্রহ দেখালেও ভারতের নানা শর্তে বিষয়টি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত গত বছর এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১

নড়াইলে দুই দিনব্যাপী নারী নৌকা বাইচ ও সাংস্কৃতিক উৎসব

২

ক্ষুধার্ত মানুষের থালা এবং একটি অভিযোগপত্র

৩

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ

৪

অপরাধীদের অভয়ারণ্য খুলনা, ২৫ মাসে ২২৫ খুন

৫

জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট-২০২৬

৬

যুবসমাজকে সঠিক পথে রাখার সেরা মাধ্যম খেলাধুলা —- রানা বিশ্বাস

৭

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের শোভাযাত্রা

৯

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

১০

মিথ্যা কসম করলে যে ভয়াবহ ক্ষতি হয়

১১

নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল

১২

চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রীদের জড়িত থাকার অভিযোগ

১৩

খাগড়াছড়ির দুর্গম সীমান্তে সাপের কামড়ে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

১৪

গুরুদাসপুরে লিচু বাগানে মিলল ভ্যান চালকের মরদেহ

১৫

যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

১৬

যুব দিবসে প্লাস্টিক ও পলিথিনবিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম

১৭

ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৮

সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির বিধান রাখার প্রস্তাব

১৯

পোশাকশিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২০