
গুরুদাসপুর উপজেলায় এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের সাত দিন পর বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামের আব্দুল মান্নানের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ভ্যান চালক জাকির হোসেন (৩৫) ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। কিন্তু সন্ধান না মেলায় স্থানীয়দের মধ্যে সন্দেভাজনতা দেখা দেয় এবং তারা পুলিশকে খবর দেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা ওই লিচু বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, “গত শুক্রবার ভ্যান বাড়িতে রেখে নিখোঁজ হন ছোটভাই জাকির। থানায় জিডি করার পরও সাত দিন কোনো সন্ধান না মেলায় উদ্বেগ সৃষ্টি হয়। অবশেষে জখমপ্রাপ্ত মরদেহ পেলাম।”
এ ব্যাপারে গুরুদাসপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক (তদন্ত) রিয়াজুল হাসান বলেছেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।”
মন্তব্য করুন