২৩ অক্টোবর ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে বেসরকারি ব্যাংকারদেরও বিবেচনায়

রাষ্ট্রমালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যাংকারদেরও বিবেচনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ লক্ষ্যে নিয়োগ নীতিমালায় সংশোধনী এনেছে। বর্তমানে ছয়টি ব্যাংকেই নিয়মিত এমডি নেই; তাদের অবশিষ্ট মেয়াদ দুটি সময়ে বাতিল করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রে জানা গেছে, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) এবং বেসিক এই ছয়টি ব্যাংকের এমডি পদে বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যক্তিদেরও বিবেচনা করা হচ্ছে। এর জন্য যোগ্য প্রার্থী খুঁজছে বিভাগটি। ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে চায় সরকার।

গত সোমবার ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বর্তমানে ছয়টি ব্যাংকে নিয়মিত এমডি নেই। প্রথম দফায় গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি মো. জসিম উদ্দিনের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। দ্বিতীয় দফায় ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওহিদুল ইসলামের মেয়াদ বাতিল করা হয়।

সূত্র জানায়, অগ্রণী, বেসিক এবং বিডিবিএলের এমডি নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সোনালী, জনতা এবং রূপালী ব্যাংকের এমডি নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। আপাতত এই তিন ব্যাংকে বেসরকারি খাত থেকে এমডি নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কেন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি পদে বেসরকারি খাত থেকে নিয়োগ দিতে চায় সরকার—এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের বক্তব্য থেকে জানা গেছে, ব্যাংকগুলোর বর্তমান অবস্থা বিবেচনা করে রাজনৈতিক সরকার দক্ষ এমডি নিয়োগ দিতে চায়। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে থাকা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে এমডি করা হলে তাঁরা ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি সামলাতে পারবেন কি না, তা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ রয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রে আরও জানা গেছে, এমডি পদে নিয়োগের জন্য বেশ কয়েকটি ভালো জীবনবৃত্তান্ত পাওয়া গেছে। প্রার্থীদের কেউ অতিরিক্ত এমডি, কেউ ডিএমডি পদে রয়েছেন। তবে এএমডি, ডিএমডি হিসেবে তাঁদের প্রয়োজনীয় অভিজ্ঞতার মেয়াদ দুই বছরের কম। এ কারণে নিয়োগের যোগ্যতার শর্তে শিথিলতা আনা হয়েছে।

রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডি পদে বেসরকারি খাত থেকে নিয়োগের নজির আগেও রয়েছে। অগ্রণী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ছিলেন সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংকের এমডি। পরে ২০০৪ সালে তিনি অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান। এ ছাড়া চলতি বছরের জুনে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগ পান ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি আবেদুর রহমান সিকদার।

ছয়টি বাণিজ্যিক ব্যাংকে একযোগে নিয়মিত এমডি না থাকার ঘটনা এবার দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই বছরের ১৯ সেপ্টেম্বর ছয় ব্যাংকের এমডিদের অবশিষ্ট মেয়াদ একযোগে বাতিল করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এনএম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে বেসরকারি ব্যাংকারদেরও বিবেচনায়

১

নির্বিঘ্নে দুর্গাপূজা বিএনপি সরকারের উল্লেখযোগ্য সাফল্য: নাছির

২

ওয়ানডেতে ইংল্যান্ডের প্রথম দ্বিশতক, ব্রুকের বিশ্বরেকর্ড

৩

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা

৪

সাইবার নিরাপত্তায় সতর্কতা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৫

দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত

৬

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

৭

কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা

৮

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

৯

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি আইআরজিসির

১০

চীনের তিব্বতে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প

১১

দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে

১২

পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

১৩

অপপ্রচার ও চরিত্রহননের বিরুদ্ধে জাগুক সমাজ

১৪

সমু চৌধুরীকে নিয়ে মিঠুর আক্ষেপ, ‘আহারে কত একা আপনি’

১৫

হ্যারি ব্রুক বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস গড়লেন

১৬

নতুন পথচলা মাইলস ব্যান্ডের হামিন আহমেদের

১৭

অভিষেক শর্মার ছক্কা হাঁকিয়ে ইতিহাস, গড়লেন বিশ্বরেকর্ড

১৮

পরীমণি শিউলি ফুলের খোঁজে, ভক্তদের চোখে তিনিই শিউলি

১৯

চাটমোহরে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ

২০