৫ নভেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় গুরুতর আহত আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভারতীয় দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার বাসিন্দা শেখ সাঈদ মারা গেছেন। ভারতের সৌদি আরব নিযুক্ত রাষ্ট্রদূত বিপুল গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, সাঈদ প্রায় তিন সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়াই করেছেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তার দুই ভাই রিয়াদে কাজ করছেন।

দূতাবাস জানিয়েছে, একই হামলায় আগে হায়দ্রাবাদের বাসিন্দা ৪৬ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয়। এখনো কেরালার আরেক ভারতীয় নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা সাঈদের পরিবার এবং সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। পরিবারের অনুরোধ অনুযায়ী রিয়াদে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা চলমান রয়েছে।

বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে রাষ্ট্রদূত বলেছেন, এই হামলায় নিরপরাধ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

হামলায় মোট নিহতের সংখ্যা এখন ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সৌদি আরবের চার নাগরিক এবং দশজন বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশি নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও দুজন ভারতীয় নাগরিকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছেন। হামলার জন্য ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকেই রিপাবলিকানদের ভরাডুবির কারণ মানছেন ভ্যান্স

১

কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত

২

কটিয়াদীতে এইচএসসির ফল বিপর্যয়, দুশ্চিন্তায় শিক্ষার্থী-অভিভাবক

৩

আজ দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই: দেখবেন যেভাবে

৪

সেরা কোনটি: গোলামের সরলতা নাকি শেহজাদের তীক্ষ্ণ বুদ্ধি

৫

ইতিহাসে হয়নি: এমন ২ রেকর্ড এক দিনেই ভাঙল পিএসজি

৬

পায়েল সরকার কচি কলাপাতা রঙের গাউনে: কুনজর থেকে রক্ষার প্রতীক

৭

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু

৮

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার আন্তরিক: শ্রমমন্ত্রী

৯

ঝারিয়া-ময়মনসিংহ রেলপথ এখন চোরাচালান ও মাদক কারবারিদের ‘নিরাপদ ট্রানজিট’

১০

আমি কাজ করতে চাই বড় পর্দায়: পারসা ইভানা

১১

ভারত-পাকিস্তানের লড়াই ঢাকায়: এবার কি হ্যান্ডশেক করবেন

১২

সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

১৩

হাসপাতালে অলস পড়ে আছে দেড় কোটি টাকার অক্সিজেন প্ল্যান্ট

১৪

সরকারে থাকুক বা বাইরে, বাংলাদেশের সব দলের সঙ্গে সম্পর্ক চায় চীন: লিউ হাইসিং

১৫

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: রাশেদ খান

১৬

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা

১৭

স্ত্রীর ছবি নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

১৮

ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স

১৯

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

২০