১৭ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতির অভিযোগ

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি গরুবাহী ট্রাকের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১১টি গরু নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। এমন অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগীদের কাছ থেকে। ঘটনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. হেলাল গাজী (৪০) বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে। তার দেওয়া তথ্যমতে, তিনি ও তার তিন সহযোগী গত ১৫ নভেম্বর জয়পুরহাট জেলার ধলুর গরুর হাট থেকে বিভিন্ন মূল্যের ১১টি গরু কেনেন। এরপর গরুগুলো ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী, ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাদের ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল খালি ট্রাক নিয়ে তাদের গতিরোধের চেষ্টা করে। পরে শ্রীপুর বাসস্ট্যান্ডের পলাশ ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে ডাকাতরা তাদের ট্রাকের পথরোধ করে।

তাদের দাবি, এই সময় ডাকাত দল দেশি অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী চারজনকে জিম্মি করে এবং অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে ট্রাকে থাকা ১১টি গরু ডাকাতদের ট্রাকে তুলে নেওয়া হয় এবং দলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, যাতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হন।

ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি সরু রাস্তায় পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের এবং গরুবাহী খালি ট্রাকটি থানায় নিয়ে আসে। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা থানায় এসেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে এবং পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষের আগুন থামছেই না, ফের মহাসড়ক অবরোধ

১

একনেক সভায় উঠছে নতুন ও সংশোধিত ২১ প্রকল্প

২

ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

৩

সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

৪

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

৫

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

৬

হঠাৎ হাতিরঝিলের পানি গোলাপি!

৭

সিবিআই কর্মকর্তা হতে চুল ছোট করলেন সাই পল্লবী

৮

টুঙ্গিপাড়ায় রাতভর সহিংসতা, পুলিশের মোট ২৪ যানবাহনে আগুন

৯

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

১০

লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের

১১

সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ

১২

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

১৩

আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

১৪

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

১৫

টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন

১৬

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

১৭

ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান

১৮

হত্যার হুমকির প্রতিবাদে গোয়ালন্দে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

১৯

রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল যাত্রীর

২০