১৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হঠাৎ হাতিরঝিলের পানি গোলাপি!

হঠাৎ হাতিরঝিলের পানির রং গোলাপি হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। প্রাথমিক পরীক্ষায় পানিতে পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য ছাঁকানোর কারণে ফসফেট ও নাইট্রেটের মাত্রা বেশি পাওয়া গেছে। একই সঙ্গে পানির গুণগত মানেরও অবনতি ধরা পড়েছে। তবে পানির রং গোলাপি হয়েছে ঠিক কী কারণে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুই সপ্তাহের বেশি সময় ধরে হাতিরঝিলের এফডিসি, মগবাজার ও তেজগাঁওয়ের মধুবাগ এলাকায় পানির অস্বাভাবিক রং পরিবর্তনের বিষয়টি নজরে আসে। একই সঙ্গে ঝিলের পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ানোর অভিযোগও ওঠে। বিষয়টি নিয়ে দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলে হাতিরঝিলের তত্ত্বাবধানকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুয়েটের রসায়ন বিভাগের সহায়তা নেয়।
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিনের নেতৃত্বে বিশেষজ্ঞ দল ঝিলের বিভিন্ন স্থান ও গভীরতা থেকে পানির নমুনা সংগ্রহ করে। সেসব নমুনা পরীক্ষা করে পানির গুণগত মানের অবনতির পাশাপাশি অতিরিক্ত ফসফেট ও নাইট্রেটের উপস্থিতি পাওয়া গেছে।
অধ্যাপক আয়শা শারমিনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, পানিতে কয়েক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। বিশেষ করে পার্পল সালফার ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব ব্যাকটেরিয়া রঞ্জক পদার্থ তৈরি করতে পারে। তবে কোন ব্যাকটেরিয়া বা জৈবিক উপাদান পানির গোলাপি রঙের জন্য দায়ী, তা এখনো নিশ্চিত নয়।
বিশেষজ্ঞদের মতে, পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্যের কারণে পানিতে ফসফেট ও নাইট্রেটের মাত্রা বেড়ে যাওয়ার প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলা হয়। এ অবস্থায় পানিতে শৈবাল ও বিভিন্ন অণুজীবের অতিরিক্ত বৃদ্ধি ঘটতে পারে। পানির দুর্গন্ধ কমাতে আগে চুন প্রয়োগের কারণেও পানির অম্ল-ক্ষারত্ব বা পিএইচের মাত্রায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষক।
বুয়েটের পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে হাতিরঝিলের পানির রং পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ এবং পানির গুণগত মান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক অসন্তোষের আগুন থামছেই না, ফের মহাসড়ক অবরোধ

১

একনেক সভায় উঠছে নতুন ও সংশোধিত ২১ প্রকল্প

২

ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

৩

সালথায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের মতবিনিময় সভা

৪

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

৫

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

৬

হঠাৎ হাতিরঝিলের পানি গোলাপি!

৭

সিবিআই কর্মকর্তা হতে চুল ছোট করলেন সাই পল্লবী

৮

টুঙ্গিপাড়ায় রাতভর সহিংসতা, পুলিশের মোট ২৪ যানবাহনে আগুন

৯

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

১০

লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের

১১

সাঈদ খোকনকে বহনকারী প্রিজনভ্যান ঘিরে ঝাড়ু মিছিল ও ডিম নিক্ষেপ

১২

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

১৩

আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

১৪

তিতুমীর কলেজের সামনে বাসে আগুন

১৫

টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন

১৬

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন

১৭

ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান

১৮

হত্যার হুমকির প্রতিবাদে গোয়ালন্দে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

১৯

রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল যাত্রীর

২০