১৪ অক্টোবর ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার, হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে বর্তমানে তিনি ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

চিকিৎসাধীন অবস্থায় উপাচার্য জানিয়েছেন, এই সংকটে সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য সরকার তাঁকে নির্দেশ দিয়েছে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হবে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপাচার্য জানান, গত সোমবার দুপুর ১২টা থেকে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাঁদের চরম অমানবিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। দীর্ঘ সময় এই শ্বাসরুদ্ধকর পরিবেশে অবরুদ্ধ থাকায় ভেতরে আটকে পড়া ১১ জনের স্বাস্থ্যের চরম অবনতি ঘটেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে দুজন অ্যালামনাই সদস্য অসুস্থ হয়ে পড়লে একজনকে রাতেই হাসপাতালে নেওয়া হয়। চরম গরমে একপর্যায়ে উপাচার্য নিজেও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শক্রমে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, পদত্যাগ করা এবং ভবিষ্যতে আর চুয়েট ক্যাম্পাসে না ফেরার যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পদত্যাগ বা ক্যাম্পাসে না ফেরার মতো কোনো বক্তব্য বা বিবৃতি তিনি দেননি। উদ্ধারের সময় তাঁর কথা বলার মতো শারীরিক অবস্থা ছিল না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান। তিনি আরও বলেন, রাষ্ট্র প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তারা যেন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় পড়ে নিজেদের অমূল্য শিক্ষাজীবন নষ্ট না করে। শিক্ষার্থীরা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা কারও ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হবে না বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

পটভূমি: গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছাড়ার আলটিমেটাম দেয়। নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ফটকে পুনরায় তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে উপাচার্যকে উদ্ধার করেন এবং পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে ক্যাম্পাস থেকে হাসপাতালে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

১

রাশিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা মিজান গ্রেপ্তার

২

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

৩

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নেভাতে ১৯ ইউনিট

৪

কটিয়াদীতে ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার

৫

সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করা হয়েছিল: রাশেদ খানের দাবি

৬

বদলগাছীতে জানালা ভেঙে সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

৭

পচা ডিম দিয়ে বেকারির খাবার তৈরি, ১ লাখ টাকা জরিমানা

৮

নালিতাবাড়ীতে এক টন সার উদ্ধার, জরিমানা

৯

সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন ও নেপথ্যের নানা আলোচনা

১০

দুই ঘণ্টা পর উত্তরা মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল শুরু

১১

অটোরিকশা থেকে পড়ে যুবকের মৃত্যু

১২

৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল

১৩

শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

১৪

শিলখুড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন, আহবায়ক খালেক, সদস্য সচিব জুবায়ের 

১৫

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

১৬

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

১৭

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী

১৮

আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

১৯

‘জমিদারের নাতি সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ’

২০