১৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে। দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারিত ও দ্রুততর করার লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়েছিল।

১৮ নভেম্বর, ২০২৬ তারিখে সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস করে সংসদ।

বিলটি সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানিয়ে বিরোধীদলের একাধিক সংসদ সদস্য কথা বলেন। তাদের মধ্যে রয়েছেন রায়হান সিরাজী (রংপুর-১), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), আবদুল গফুর (কুষ্টিয়া-২), আবুল হাসান (সিলেট-৫), আলফারুক আব্দুল লতীফ (নীলফামারী-২), আবদুস সাত্তার (নীলফামারী-১), সংরক্ষিত মহিলা আসন-৪০-এর মোছা. নাজমুন নাহার, মজেদুর রহমান (গাইবান্ধা-১), সংরক্ষিত মহিলা আসন-৩৯-এর সাবিকুন্নাহার, আবদুল আলীম (বাগেরহাট-৪), কামরুল হাসান (ময়মনসিংহ-৬), আলী আসগর (পাবনা-৩), জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬) এবং স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)। তবে কণ্ঠভোটে তাদের প্রস্তাব নাকচ হয়ে যায়।

বিল উত্থাপনের সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৃহত্তর জনস্বার্থে এই আইন প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুতের মাধ্যমে কমপক্ষে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আরও জানান, সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬-এর সংশ্লিষ্ট অধ্যাদেশ আগে জারি করা হয়েছিল।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত আইনটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণে সহায়ক হবে। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনগুলোতে দীর্ঘমেয়াদি বিদ্যুতের মূল্য নির্ধারণ, ভবনের ছাদ ব্যবহারের ভাড়া পরিশোধ এবং দুটি বিনিয়োগ মডেলের আওতায় স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে বেসরকারি বিনিয়োগকারীরা সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় বহন করবেন এবং ভবন মালিককে বিদ্যুৎ সরবরাহ করবেন। অন্যদিকে, মূলধনী ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে ভবন মালিক অথবা অন্য কোনো প্রতিষ্ঠান স্থাপনের ব্যয় বহন করবে এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিকানা তাদের থাকবে।

গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান আইনে সংশোধনী আনার জন্য সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন। পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান প্রশ্ন তোলেন যে, সরাসরি সংসদে বিল উত্থাপন না করে সরকার কেন অধ্যাদেশ জারি করেছে।

এই সংবাদ বাংলাদেশ জার্নাল থেকে সংগৃহীত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

১

আসামের মেয়ে সুরভি দাসের ভাগ্য খুলল সীতার বোন হয়ে

২

আসছে গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট

৩

পটুয়াখালীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে আগুন

৪

ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

৫

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

৬

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

৭

দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

জয়পুরহাটে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

৯

বান্দরবানের ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

১০

‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

১১

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

১২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

১৩

গভর্নরের সঙ্গে হত্যা মামলার আসামি শওকত: কী আলোচনা

১৪

আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বিক্রি হয়ে যাচ্ছে!

১৫

শ্রীলীলা নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন

১৬

ইবাদত হোসেন আইসিসির শাস্তি পেলেন

১৭

স্থানসংকট নিরসনে নতুন ভবন পাচ্ছে নোবিপ্রবির অর্থনীতি বিভাগ

১৮

প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা

১৯

চউকের অভিযান : শতভাগ দখলমুক্ত হলো আগ্রাবাদ ‘বালুর মাঠ'

২০