
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে আগে শিক্ষা মন্ত্রণালয়ে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব পাঠানো হয়। এরপর ২৯ অক্টোবর তারিখটি চূড়ান্ত করা হয়েছে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন ছিল। পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মন্তব্য করুন