
ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ ও বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় নগদ গ্রাহকরা নভোএয়ারের সকল গন্তব্যের টিকিটের মূল ভাড়ার ১০ শতাংশ ছাড় পাবেন, যদি পেমেন্ট নগদের মাধ্যমে করা হয়।
নগদের প্রধান কার্যালয়ে সম্প্রতিকালে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নগদের পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া ও হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু উপস্থিত ছিলেন। নভোএয়ারের পক্ষে ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ এবং সহকারী ব্যবস্থাপক মাজহারুল কবিরের পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির শর্ত অনুযায়ী, দেশজুড়ে নভোএয়ারের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কেনার সময় গ্রাহকরা এই ছাড় পাবেন। অফারটি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এক নগদ ব্যবহারকারী নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও একাধিক টিকিট কিনতে পারবেন।
অনুষ্ঠানে মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, গ্রাহকদের জীবন সহজ ও সাশ্রয়ী করা নগদের মূল লক্ষ্য। বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করতে নভোএয়ারের সাথে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নগদ গ্রাহকরা কম খরচে আকাশভ্রমণ করতে পারবেন।
নভোএয়ারের ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ বলেন, যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দেওয়া তাদের প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি। নগদের সাথে এই অংশীদারত্বের মাধ্যমে যাত্রীদের টিকিট ক্রয়ে বাড়তি সুবিধা দেওয়া সম্ভব হয়েছে, যা আকাশপথে ভ্রমণকে উৎসাহিত করবে।
মন্তব্য করুন