২৫ অক্টোবর ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে যৌথ অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

নাগরপুরে যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এই অভিযানের মাধ্যমে উপজেলার ‘ভুতের মোড়’ থেকে দপ্তিয়র ‘নিশ্চিন্তপুর ঘাট’ পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানকালে আনুমানিক ১০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার মূল্যের প্রায় ৬০,২৫০ মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন এবং উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নাগরপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জের চৌহালী নৌ পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে। অভিযান শেষে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন জানান, অবৈধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

১

পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, যৌতুক দাবির অভিযোগ: স্বামী আটক

২

নগরকান্দায় মডেল মসজিদের আঙিনা বাদ দিয়ে প্রাচীর, প্রশ্নের মুখে প্রশাসন

৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

৪

সরিষাবাড়ীতে গরু চোর ধরতে গিয়ে হামলায় আহত ৪

৫

গভীর রাতে ডাকাতদলের কবলে রফিকুল ইসলাম মাদানী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার: মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

৭

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

৮

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

৯

এবার তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি

১০

অনলাইনে জুয়া ও প্রতারণা চক্রের সন্দেহে মালয়েশিয়ায় চার বাংলাদেশি গ্রেপ্তার

১১

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের

১২

আমরা হুথিদের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছি: সৌদি নেতৃত্বাধীন জোট

১৩

২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন পাঠ্যপুস্তক অনুমোদন

১৪

অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স

১৫

বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

১৬

যেভাবে ঘরে বসেই অনলাইনে বের করবেন জমির খতিয়ান

১৭

ট্রাম্পকে নিয়ে কড়া সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

১৮

ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪

১৯

ভোলার কাজী সালমান হলেন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক

২০