২৬ অক্টোবর ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে ডাকাতদলের কবলে রফিকুল ইসলাম মাদানী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গভীর রাতে কুমিল্লার রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কে ডাকাতদলের কবলে পড়ার অভিযোগ করেছেন আলোচিত ইসলামী শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। সড়কে বড় বড় ইট-পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতির চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি। এ সময় পুলিশের সহযোগিতায় নিরাপদে সেখান থেকে ফিরে আসতে পেরেছেন বলেও জানান এই বক্তা।

রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম মাদানী। ঘটনার বর্ণনা দিয়ে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন তিনি। ফেসবুক লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, ভুলতা-গাউছিয়ার আগে সড়কের ওপর বড় বড় পাথর ফেলে তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। এ সময় ডাকাতির চেষ্টা চালানোর পাশাপাশি রামদা দিয়ে তাঁদের গাড়িতে আঘাত করা হয়।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমাদের চালক দ্রুত গাড়িটি পেছনে নিয়ে প্রায় ২০০ থেকে ৩০০ গজ দূরে চলে যান।’ রফিকুল ইসলাম মাদানী জানান, রাতে কুমিল্লায় একটি মাহফিলের অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তাঁরা এ ঘটনার মুখোমুখি হন। তাঁর অভিযোগ, বড় বড় ইট-পাথর ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রামদা হাতে তাঁদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।

তিনি আরও দাবি করেন, তাঁদের আটকে দেওয়ার ঘটনার প্রায় দুই মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতি সত্ত্বেও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত বা আটক করার কোনো দৃশ্যমান উদ্যোগ তিনি দেখতে পাননি বলে অভিযোগ করেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, পুলিশের গাড়ির সামনেই একটি সিএনজিচালিত অটোরিকশা ছিল। সেখান থেকে কয়েকজন নেমে সড়কে ফেলে রাখা পাথর সরিয়ে যান চলাচলের পথ পরিষ্কার করে চলে যান। তাঁর ভাষ্য অনুযায়ী, এরপর সন্দেহভাজন ডাকাতদল কোন দিকে চলে গেছে, তা খুঁজে দেখার উদ্যোগ না নিয়েই পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় রাতের বেলায় মাহফিল থেকে ফেরার পথে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রফিকুল ইসলাম মাদানী। তিনি প্রশ্ন তোলেন, সড়কে এত বড় বড় পাথর ফেলে গাড়ি আটকে হামলার চেষ্টা চালানোর মতো ঘটনা কীভাবে ঘটল এবং এ সময় প্রশাসনের ভূমিকা কী ছিল। তিনি বলেন, ‘রাতের বেলা প্রোগ্রাম করা যাচ্ছে না। আলেম-ওলামাদের গাড়ি আটকে ডাকাতি করতে আসছে, রামদা দিয়ে আঘাত করে মেরে ফেলতে চাচ্ছে। এই রাস্তায় এত বড় বড় পাথর রাখা এবং এত মানুষের জড়িত হওয়া কীভাবে সম্ভব? নিশ্চয়ই এতে সময় লেগেছে। এতক্ষণ প্রশাসন কোথায় ছিল? তারা কী করে?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ: রিজভী

১

পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, যৌতুক দাবির অভিযোগ: স্বামী আটক

২

নগরকান্দায় মডেল মসজিদের আঙিনা বাদ দিয়ে প্রাচীর, প্রশ্নের মুখে প্রশাসন

৩

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস

৪

সরিষাবাড়ীতে গরু চোর ধরতে গিয়ে হামলায় আহত ৪

৫

গভীর রাতে ডাকাতদলের কবলে রফিকুল ইসলাম মাদানী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার: মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

৭

তাসকিনের ‘রেকর্ড’ ভেঙে দিলেন শরীফুল

৮

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র জমা

৯

এবার তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি

১০

অনলাইনে জুয়া ও প্রতারণা চক্রের সন্দেহে মালয়েশিয়ায় চার বাংলাদেশি গ্রেপ্তার

১১

চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের

১২

আমরা হুথিদের ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছি: সৌদি নেতৃত্বাধীন জোট

১৩

২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন পাঠ্যপুস্তক অনুমোদন

১৪

অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স

১৫

বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের

১৬

যেভাবে ঘরে বসেই অনলাইনে বের করবেন জমির খতিয়ান

১৭

ট্রাম্পকে নিয়ে কড়া সমালোচনা করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

১৮

ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪

১৯

ভোলার কাজী সালমান হলেন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক

২০