২৬ অক্টোবর ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তানজিন তিশার বিরুদ্ধে মামলা: অধিকতর তদন্ত করবে সিআইডি

তানজিন তিশার বিরুদ্ধে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিলেন আদালত

ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিআইডিকে বলা হয়েছে।

রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালত মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের নারাজির আবেদন মঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজির আবেদনের ওপর শুনানি হয় এবং সব সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছিল। ফলে আদালত সিআইডিকে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এ ঘটনায় ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই গত বছরের ২৫ মে মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় এবং তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। তবে বাদীপক্ষ ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।

মামলার অভিযোগ অনুসারে, গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়ার একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানের জন্য তানজিন তিশা সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি নেন। পরদিন শাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত না দেওয়ার অভিযোগ করেন সানায়া। ১৫ ডিসেম্বর ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে শাড়ি ফেরত চান তিনি। পরবর্তীতে ১৩ ও ১৮ মার্চ দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলেও শাড়ি ফেরত না দেওয়ার অভিযোগ করেন সানায়া। অভিযোগে আরও বলা হয়, ১০ নভেম্বর মেসেঞ্জারে কল করে তানজিন তিশা সানায়ার বিরুদ্ধে মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। সানায়া ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝরাতে ভোটের মোড়: ৫১-৫১ আসনে আটকে ইসরায়েলের ভাগ্য!

১

আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় চান প্রধানমন্ত্রী

৩

চাকরির ফাঁদে রাশিয়ার রণাঙ্গনে বাংলাদেশিরা!

৪

বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৫

শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

৬

অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডব: বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

৭

চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট

৮

লিওনেল মেসি ব্যালন ডি’অরে নতুন বিশ্বরেকর্ড গড়লেন

৯

ইমরান হাশমির নাম এলো মুম্বাইয়ে গুলিবর্ষণ তদন্তে

১০

সানিয়া মির্জা নতুন ভূমিকায় লড়ছেন নির্বাচনে

১১

স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশে সহযোগিতা বাড়াতে হবে: ডা.জুবাইদা

১২

ভোলায় নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা

১৩

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৪

ফলপ্রসূ বৈঠক হয়েছে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে: তারেক রহমান

১৫

হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান

১৬

বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি শেয়ার জয়ের, নেটিজেনদের রসিকতা ‘জমি নিশ্চিত’

১৭

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় তাকাইচি, উন্নয়নে পাশে থাকার আশ্বাস

১৮

পিএসজি মরিয়া চেলসির ব্রাজিলিয়ান বিস্ময় বালককে পেতে

১৯

‘ভালোবাসার মায়া’ নিয়ে এলেন নাজনীন হাসান খান

২০