৪ নভেম্বর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন: মহাসড়কে আগুন, যান চলাচল বন্ধ

গাজীপুর শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা কয়েক দিনের বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত থাকলেও হঠাৎ করে নাওজোড় এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা আশপাশ থেকে বর্জ্য এনে মহাসড়কের ওপর জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেওয়া হয়। উপস্থিত সংবাদকর্মীরা তথ্য ও ছবি সংগ্রহের চেষ্টা করলে তাদের পেশাগত কাজেও বাধা দেওয়া হয়। তবে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কিছু শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাদের সরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ মহাসড়ক ও সংবেদনশীল পয়েন্টগুলোতে অবস্থান নেয়। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় ও শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে এবং শ্রমিকরা দলবদ্ধভাবে কাজে যোগ দিচ্ছেন। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহড়া দিতে দেখা গেছে বলে জানানো হয়েছে। তবে এই অবস্থানের উদ্দেশ্য ও কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে গত কয়েক দিন ধরেই ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সরকার ইতিমধ্যে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও বিজিবি মোতায়েনের কঠোর নিরাপত্তার মধ্যেও রাজপথের অস্থিতিশীলতা পুরোপুরি নিরসন হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, দুজনের কারাদণ্ড ও জরিমানা

১

স্ত্রীর ছবি নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

২

ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স

৩

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

৪

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

৫

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৬

তাহসিফ হত্যা মামলায় দিশাকে ফের তিন দিনের রিমান্ডে

৭

ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

৮

হাম উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

৯

২০২৭ সালে ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি থাকছে

১০

কোনাবাড়ী মেট্রো স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

১১

ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে কি থামবে ইরান যুদ্ধ, চাপে পড়বেন ট্রাম্প?

১২

‘করব কাজ, গড়ব দেশ’ স্লোগানকে হাদিস বলায় দায়িত্ব হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক

১৩

পাবনায় আওয়ামী লীগ সদস্যসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

১৪

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

১৬

মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

১৭

বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী

১৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক

১৯

হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

২০