
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে শেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক দুটি গ্রুপে অংশগ্রহণ করে। জেলা শিশু বিষয় কর্মকর্তা মোঃ আসলাম খানের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মাহমুদুল হাসান এবং ভাস্কর্য ও চিত্রশিল্পী হারুন অর রশিদ।
বিজয়ীদের পুরস্কার আগামী ৭ নভেম্বর শনিবার সকাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে বিতরণ করা হবে।
মন্তব্য করুন