৬ নভেম্বর ২০২৬, ১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

উড়োজাহাজের জ্বালানি তেলের দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বৃদ্ধি

দেশে টানা কয়েক মাস কমানোর পর উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম চার মাস ধরে বাড়তে শুরু করেছে। এবার দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এই নতুন দর ঘোষণা করা হয়। নতুন দর আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসির নতুন দর অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৮৯ টাকা ৩ পয়সা। এটি আগের দাম ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বৃদ্ধি পাওয়া হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের প্রতি লিটারের দাম কমানো হয়েছে। নতুন দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার করা হয়েছে।

বিইআরসি সূত্র জানিয়েছে, দেশের অভ্যন্তরে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে দুই দফা ভ্যাট প্রযোজ্য থাকে। আগে এই ভ্যাট ১৭ শতাংশ ধরে আদায় করা হতো। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সতর্ক করা হয়েছে যে হিসাবটি সঠিক ছিল না। ফলে সাড়ে ২২ শতাংশ ভ্যাট ধরে হিসাব করা হয়েছে। এই ভ্যাটের কারণে দেশের অভ্যন্তরে দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে, যদিও আন্তর্জাতিক পর্যায়ে দাম কমেছে।

এর আগে জেট ফুয়েলের দাম নির্ধারণের এখতিয়ার ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উপর। তবে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১ এবং জেট ফুয়েলের দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়।

প্রজ্ঞাপনের পর ২০২৫ সালের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। এরপর ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করে। দুই পক্ষের হামলায় লক্ষ্যবস্তু হয় জ্বালানি স্থাপনাগুলো। এতে জ্বালানির দাম বিশ্ববাজারে অস্থির হয়ে ওঠে। পরে যুদ্ধবিরতি শুরু হলে দাম কমতে শুরু করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উড়োজাহাজের জ্বালানির দাম লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ল

১

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

২

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

৩

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪

নড়াইলে দুই দিনব্যাপী নারী নৌকা বাইচ ও সাংস্কৃতিক উৎসব

৫

ক্ষুধার্ত মানুষের থালা এবং একটি অভিযোগপত্র

৬

৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ

৭

অপরাধীদের অভয়ারণ্য খুলনা, ২৫ মাসে ২২৫ খুন

৮

জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট-২০২৬

৯

যুবসমাজকে সঠিক পথে রাখার সেরা মাধ্যম খেলাধুলা —- রানা বিশ্বাস

১০

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের হিসাব জব্দের নির্দেশ

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের শোভাযাত্রা

১২

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

১৩

মিথ্যা কসম করলে যে ভয়াবহ ক্ষতি হয়

১৪

নেতানিয়াহুর জন্য ধাক্কা, প্রধানমন্ত্রী পদে সুপারিশ করল না মিত্র দল

১৫

চুয়াডাঙ্গায় বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রীদের জড়িত থাকার অভিযোগ

১৬

খাগড়াছড়ির দুর্গম সীমান্তে সাপের কামড়ে আক্রান্ত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

১৭

গুরুদাসপুরে লিচু বাগানে মিলল ভ্যান চালকের মরদেহ

১৮

যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

১৯

যুব দিবসে প্লাস্টিক ও পলিথিনবিরোধী অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম

২০