৮ নভেম্বর ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতা, বিশেষ করে পেরিপার্টাম ডিসeminেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) এবং মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে আলোচনা করা হয়েছে।

শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতালের ১২ তলার কনফারেন্স হলে ‘পেরিপার্টাম ডিআইসি উইথ মাল্টি অর্গান ডিসফাংশন ফলোয়িং এলএসসি – দি মিরাকুলাস রিকভারি – এ কেস রিপোর্ট’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গাইনোকোলজি, অবস্টেট্রিকস, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হেমাটোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

প্রধান বক্তা হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের কনসালট্যান্ট ডা. জাহানারা বেগম শিখা একটি জটিল প্রসূতি রোগীর চিকিৎসা, সংকট থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া এবং দ্রুত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. টি. এম. রেজাউল করিম। সেমিনারটি সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. মারিনা আরজুমান্দ।

প্যানেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনা আক্তার, অধ্যাপক প্রফেসর ডা. শোয়েলা শাহনাজ, প্রফেসর ও প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শর্মিলা বড়ুয়া চৌধুরী, বিশ্ববিদ্যালয় অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের গাইনি ও ল্যাপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. আফ্রোজা চৌধুরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মুসলিনা আক্তারসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।

অন্যান্য প্যানেলিস্টদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শাইফুল আজম সাজ্জাদ, পার্কভিউ হাসপাতাল লিমিটেডের হেমাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. জামাল উদ্দিন তানিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আশরাফুল হক অন্তর্ভুক্ত ছিলেন।

সeminare বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, পেরিপার্টাম ডিআইসি একটি জটিল ও জীবনসংকটাপন্ন চিকিৎসাগত অবস্থা, যা প্রসবকালীন বা প্রসব-পরবর্তী সময়ে দেখা দিতে পারে। এর সাথে মাল্টি-অর্গান ডিসফাংশন যুক্ত হলে রোগীর চিকিৎসা আরও জটিল হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত রোগ নির্ণয়, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় রক্ত ও রক্ত উপাদান সরবরাহ এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে ডা. এ. টি. এম. রেজাউল করিম বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মা ও নবজাতকের জীবন রক্ষায় জটিল প্রসূতি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আন্তবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতে রোগীদের আরও উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকদের মধ্যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, জটিল রোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের বৈজ্ঞানিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মানুষের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, পার্কভিউ হাসপাতাল লিমিটেড আইএসও ১৫১৮৯ অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত চট্টগ্রামের প্রথম ল্যাব-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কর্মসূচির সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন মার্কেটিং টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকার গ্রেফতার

১

সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

৩

নেতাদের নির্দেশ পেলে পারমাণবিক নীতি বদলাতে প্রস্তুত ইরান

৪

বিচ্ছেদের গুঞ্জন পেছনে ফেলে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

৫

‘চব্বিশ আমাদের’ বলে দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

জ্যাক স্প্যারোর গল্পের সুন্দর সমাপ্তি চান জনি ডেপ

৭

‘তু মিল যায়ে’ গানে সুর নকলের অভিযোগ, যা বললেন মৌসুমী ভৌমিক

৮

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

৯

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

১০

অবিস্মরণীয়: ডাবল সেঞ্চুরি এক দিনে দুই মহাতারকার

১১

ইসরায়েলে সরকার গঠন করবেন কে, সিদ্ধান্ত জানাবেন কাল

১২

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

১৩

চার দিন পর সামিটের টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ নিয়ে পেট্রোবাংলার সুখবর

১৪

পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে গেলে যে ৬ বিপদের মুখে পড়তে পারেন

১৫

পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

১৬

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

১৭

হামজা-ফারহান সাফে খেলতে কাল ঢাকায় আসছেন

১৮

নায়লা নাঈম ‘পরীর রাজ্য’ চেয়ে ফের আলোচনায়

১৯

নীল ও তৃণা বিচ্ছেদের জল্পনার মাঝে একসঙ্গে দীপাবলিতে

২০