৮ নভেম্বর ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ১৬৭৪ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে আরও ১৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তরের বুলেটিন।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৮ জনের প্রাণ গেল। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম সাত দিনেই ৩৯ জন প্রাণ হারিয়েছেন। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭১৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৩১১, বরিশালে ২১৩, খুলনায় ১৯০, রাজশাহী ১১৫, রংপুর বিভাগে ৬০, ময়মনসিংহে ৫০ জন এবং সিলেটে ও রোগী ভর্তি হয়েছে। তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন রোগী হাসপাতাল ছেড়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮২৬ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন সরকার গ্রেফতার

১

সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা

২

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

৩

নেতাদের নির্দেশ পেলে পারমাণবিক নীতি বদলাতে প্রস্তুত ইরান

৪

বিচ্ছেদের গুঞ্জন পেছনে ফেলে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

৫

‘চব্বিশ আমাদের’ বলে দাবি করতে থাকলে নবীনরা নবীনই থেকে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

জ্যাক স্প্যারোর গল্পের সুন্দর সমাপ্তি চান জনি ডেপ

৭

‘তু মিল যায়ে’ গানে সুর নকলের অভিযোগ, যা বললেন মৌসুমী ভৌমিক

৮

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

৯

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা

১০

অবিস্মরণীয়: ডাবল সেঞ্চুরি এক দিনে দুই মহাতারকার

১১

ইসরায়েলে সরকার গঠন করবেন কে, সিদ্ধান্ত জানাবেন কাল

১২

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

১৩

চার দিন পর সামিটের টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ নিয়ে পেট্রোবাংলার সুখবর

১৪

পুরুষের শরীরে টেস্টোস্টেরন কমে গেলে যে ৬ বিপদের মুখে পড়তে পারেন

১৫

পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

১৬

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

১৭

হামজা-ফারহান সাফে খেলতে কাল ঢাকায় আসছেন

১৮

নায়লা নাঈম ‘পরীর রাজ্য’ চেয়ে ফের আলোচনায়

১৯

নীল ও তৃণা বিচ্ছেদের জল্পনার মাঝে একসঙ্গে দীপাবলিতে

২০