৮ নভেম্বর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসার সামনে গালিগালাজ, ককটেল নিক্ষেপ-এমন আরও সমস্যা জানিয়ে নিরাপত্তা চাইলেন সাক্ষী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার পর একজন সাক্ষী ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা চিয়েছেন। সাক্ষী এস এম সায়েম ট্রাইব্যুনালের কাছে জানান যে তিনি নানা ধরনের নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সাক্ষী হিসেবে সায়েম ৩ নভেম্বর জবানবন্দি দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আজ তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।

জেরা শেষে সায়েম ট্রাইব্যুনালের কাছে নিরাপত্তা চান। তিনি জানান, তিনি মিরপুর ২ নম্বরে থাকেন। তার বাসার সামনে এক ব্যক্তি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলে অভিযোগ। এছাড়া, বাসার সামনে অচেনা ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়, একটি তার সামনে পড়ে এবং আরেকটি তার থেকে প্রায় ১০ ফুট দূরে পড়ে। ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। বাসার সামনে গিয়ে লোকজন তাঁর সম্পর্কে খোঁজখবর নিচ্ছে এবং বিদেশ থেকেও ফোন দিয়ে গালাগালি করা হচ্ছে বলে তিনি জানান।

সাক্ষীর কথা শোনার পর ট্রাইব্যুনাল বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সবারই দায়িত্ব আছে। যারা আইন ভঙ্গ করেছেন, তাদের বেঁধে ফেলার দায়িত্ব সবার।

এ সময় আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, তার মক্কেলরা তো কারাগারেই আছেন। এই সাক্ষী এত দিন সাক্ষ্য দিলেন, তখন কোনো অভিযোগ করলেন না; আজ তার সাক্ষ্য শেষ হওয়ার পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুললেন।

ট্রাইব্যুনাল দুপুরের বিরতিতে যান। পরে বেলা আড়াইটায় আদালতের কার্যক্রম পুনরায় শুরু হলে প্রসিকিউশনের পক্ষ থেকে লিখিত আবেদন দিয়ে সাক্ষী সায়েমের নিরাপত্তা চাওয়া হয়। ট্রাইব্যুনাল জানান, এই সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হবে। প্রসিকিউশন বলেছে, এতটুকু হলেই চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সময়মতো সংসদে বিল না পাঠানোয় মন্ত্রীদের সতর্ক করলেন ডেপুটি স্পিকার।

১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশন বন্ধ

২

এবার মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৩

কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

৪

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার।

৫

শেরপুরের গারো পাহাড়ে এবার হাতিই মানুষের আতঙ্কে।

৬

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ সংকটের আশঙ্কা, ট্রাম্পকে এরদোয়ানের সতর্কবার্তা।

৭

চন্দ্রগঞ্জের চরচামিতায় যাত্রীবাহী বাস উল্টো তিনজের মৃত্যু

৮

বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে ছুরিকাঘাতে তরুণকে হত্যা

৯

মায়ের কোনো সঙ্গী ছিল না

১০

দেড় যুগ ধরে তালপাতায় হাতেখড়ি, ঐতিহ্য ধরে রেখেছে পাঠশালা

১১

নোংরা পরিবেশে পাউরুটি তৈরি, বাসি খাবার রাখায় জরিমানা

১২

যমুনায় ভেসে উঠল মৎস্যজীবীর মরদেহ।

১৩

১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার, মিষ্টি বিতরণ

১৪

রায়গঞ্জে জোড়া খুনের ঘটনায় অভিযুক্তসহ দুইজন আটক

১৫

পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার

১৬

বড় ছেলের কবরের মাটি শুকানোর আগেই ছোট ছেলেকেও হারালেন বাবা

১৭

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটছে মাদুরোর, কমেছে ওজন 

১৮

ডিসেম্বরে মিলবে টানা ৪ দিনের ছুটি

১৯

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

২০