৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরগুনায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একটি ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। অনুমোদন ও প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই প্যাকেজিং ও বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের ওই প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

রোববার বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বরগুনা বিএসটিআইয়ের পরিদর্শক আশিকুর রহমান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। দেখা যায়, প্রতিষ্ঠানটি যথাযথ নিবন্ধন গ্রহণ না করেই বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে ইঞ্জিন অয়েল ও মবিল বাজারজাত করছিল। এসব মোড়কে পণ্যের মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং উৎপাদনস্থলসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না।

এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৮৪ কার্টন খালি কালো ক্যান, ৬০ কার্টন খালি কমলা ক্যান, ১৩০টি খালি ব্যারেল, ৬৫টি পাঁচ লিটারের মবিলের বোতল, ১৮টি এক লিটারের মবিলের বোতল এবং ১৫০টি খালি বালতিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা বলে জানা গেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব্যান্ড সংগীতে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

২

রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

৩

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৪

নতুন প্রজন্মের কাছে দেশের গান পৌঁছে দিতে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন

৫

প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

৬

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় প্রাথমিকভাবে চাকরি পাচ্ছেন ৩০০ জন

৭

আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলকে ধ্বংস করবে: নেতানিয়াহু

৮

বাসার সামনে গালিগালাজ, ককটেল নিক্ষেপ-এমন আরও সমস্যা জানিয়ে নিরাপত্তা চাইলেন সাক্ষী

৯

এবার সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

১০

সিলেট টেস্ট: হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, ৩০ রানের লিড

১১

মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

১২

বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা

১৩

লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

১৪

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৫

ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২

১৬

পর্তুগালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৭

খাদ্যের অভাবে কেউ মারা যাবে না: খাদ্যমন্ত্রী

১৮

সমবায় দিবসে শ্রীপুরে সমবায় মার্কেট চান নেতারা

১৯

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

২০