১১ নভেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বাড়িতে হামলা: অনলাইন এডিটরস সোসাইটির তীব্র প্রতিবাদ

সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলা: ওইএসের তীব্র নিন্দা

দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটি (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি। বুধবার (১১ নভেম্বর) ওইএস সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে সাংবাদিক রবিনের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার এবং ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

ওইএস এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি এবং ন্যক্কারজনক বলে আখ্যায়িত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত পরিচয়ের কারণে কোনো সাংবাদিকের পরিবারের ওপর সশস্ত্র হামলা গ্রহণযোগ্য নয়। জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা আরো ঝুঁকির মুখে পড়তে পারে।

সংগঠনটি অবিলম্বে হামলার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। একই সাথে সাংবাদিক রবিনের পরিবারের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সকল গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাংবাদিক সমাজকে নিয়ে বড় কর্মসূচি ঘোষণা করতে ওইএস বাধ্য হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

১

মাদরাসায় আগুন: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৮ শিক্ষার্থী, আইসিইউতে ৪

২

দক্ষিণখানে আফরোজা হত্যা: স্বামীসহ পাঁচজনের বিচার শুরু

৩

টিকটকে অবৈধ অভিবাসনের ডাক, গ্রিস থেকে বাংলাদেশি বহিষ্কৃত

৪

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচার: ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের রায় ১৯ নভেম্বর

৫

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

৬

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন: আইন কী বলছে?

৭

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রুল

৮

সাংবাদিকের বাড়িতে হামলা: অনলাইন এডিটরস সোসাইটির তীব্র প্রতিবাদ

৯

চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলা

১০

অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছিল ফতুল্লা মাদ্রাসা: ফায়ার সার্ভিস

১১

‘যাপিত জীবন’ সিনেমার ট্রেইলার প্রকাশ, মুক্তি ২০ নভেম্বর

১২

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: জয়সওয়াল

১৩

দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

১৫

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

১৬

নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

১৭

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ইমরানের

১৮

গোয়ালন্দে অসুস্থ গরু রাখায় কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

তারেক রহমান ও রিসেপ তাইয়েপের দ্বিপক্ষীয় বৈঠক আন্তালিয়ায়

২০