১১ নভেম্বর ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী: আওয়ামী লীগের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করা প্রয়োজন। তিনি বলেন, এ বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত বলে আমি মনে করি।

মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২৬) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তथ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতি হচ্ছে ধ্বংসের রাজনীতি। এটি নতুন কিছু নয়; তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন তিনি। জনগণ এই বিচার দেখতে চায় বলে তিনি আরও যোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এর আগে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরেন সংগঠনটির নেতারা।

তারা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে। সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

১

নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

২

অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল ইমরানের

৩

গোয়ালন্দে অসুস্থ গরু রাখায় কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

৪

তারেক রহমান ও রিসেপ তাইয়েপের দ্বিপক্ষীয় বৈঠক আন্তালিয়ায়

৫

ব্যালন ডি’অরজয়ীর নাম নেই, ফিফপ্রোর সেরা একাদশে মেসি

৬

পবন কল্যাণ তৃতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন

৭

পাবনায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

আমিনুল ইসলাম এবার পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায়

৯

আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

১০

জাহ্নবী কাপুর নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন

১১

যুব অলিম্পিক: শিপন ১০০ মিটার স্প্রিন্টে সপ্তম

১২

তাসনিয়া ফারিণ প্রথমবার ডার্ক কমেডিতে

১৩

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৪

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

১৫

কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা

১৬

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

১৭

নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক

১৮

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী

১৯

বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২০