
কক্সবাজার প্রেস ক্লাবে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
তিনি সাংবাদিকদের গণমানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, সাংবাদিকরাই একাকি একটি সাধারণ মানুষের কথাও কার্যকরীভাবে তুলে ধরতে পারেন, যা রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা বা আইনজীবীর পক্ষ থেকে সবসময় সম্ভব হয় না। ভিয়েতনাম যুদ্ধের সময় রয়টার্সের একজন সাংবাদিকের তোলা একটি ছবি বিশ্ববিচারকে নড়িয়ে দিয়েছিল উল্লেখ করে আব্দুল মান্নান বলেন, সাংবাদিকের ক্যামেরায় ধারিত ছবি ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে।
আইনি সহায়তা সম্পর্কে তিনি জানান, তার ২৩ বছরের আইন পেশাজীবী জীবনে তিনি কোনো সাংবাদিকের মামলা পরিচালনার জন্য কোনো ফি নেননি। ভবিষ্যতেও কোনো নিরীহ সাংবাদিক মিথ্যা মামলায় হায়রানির শিকার হলে তার চেম্বারে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা হবে। উচ্চ আদালত পর্যন্ত মামলা গড়ালে সে ক্ষেত্রেও আইনি সহায়তার ব্যবস্থা করা হবে। তার জুনিয়র আইনজীবী নাজিয়া জাহান চাম্পার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। এছাড়াও মুক্তিযোদ্ধা ও এতিমদের মামলাও বিনামূল্যে পরিচালনার কথা তিনি উল্লেখ করেন।
কক্সবাজারের সম্ভাবনা ও সংকট নিয়ে বক্তব্যে আব্দুল মান্নান বলেন, জেলায় বিশ্ববিদ্যালয়, পর্যটন শিল্প, মেরিন ড্রাইভসহ বিভিন্ন খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে সীমান্তকেন্দ্রিক মাদক কারবার সেই সম্ভাবনাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আক্তার উদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিকতায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করা উচিত। সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের চিন্তা করতে হবে যে তাদের কাজ কক্সবাজারের মানুষের কতটা উপকারে আসছে। সত্য তুলে ধরে পাশাপাশি জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন সংবাদ পরিবেশন থেকে সতর্ক থাকতে হবে। এনপিবি নিউজের এক বছর পূর্তিকে ৩৬৫ দিনের পথচলার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক সময়ে একটি অনলাইন সংবাদমাধ্যমের এক বছর টিকে থাকা এবং পাঠকের গ্রহণযোগ্যতা অর্জন করা সহজ নয়। সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে এনপিবি ইতিমধ্যে ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী, ওসি (তদন্ত) প্রতুল দাশ, সিটি কলেজের অধ্যাপক মঈদুল হাসান পলাশ, এনটিভির কক্সবাজার প্রতিনিধি একরাম চৌধুরী টিপু, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহিম শাহিন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার এম আর খোকন, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক যায়যায়দিনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিয়া জাহান চাম্পা, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, কক্সবাজার নিউজের (সিবিএন) বার্তাপ্রধান ইমাম খাইর, দৈনিক আলোকিত বাংলাদেশের কক্সবাজার অফিসপ্রধান এইচ এম সেলিম উল্লাহ, দৈনিক সময়ের আলোর কক্সবাজার প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি শাহেদ মিজান, ঢাকা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি জাহাঙ্গীর আলম শামস, বিচ টিভির সিইও সোহেল, প্রাইম টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সাইফুল আফ্রিদি, দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজার প্রতিনিধি রাশেদ, এনপিবির কক্সবাজার প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, চকরিয়ার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার সিকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন