১২ নভেম্বর ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোমা হামলার হুমকিতে ইতালিতে খালি ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান

বোমা হামলার ভুয়া হুমকির পর ইতালিতে অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের ইমেল হুমকি স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষের কাছেও এসেছে বলে জানা গেছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বুধবার বলেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত মেলেনি। তিনি জানান, তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রীদের একটি বৈঠক ডাকা হয়েছে।

ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বুধবার এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

ইতিপূর্বে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা বলেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বোমা হামলার হুমকির শিকার হয়েছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। তিনি বলেন, ‘স্পষ্টতই এর পেছনে একটি কৌশল কাজ করছে। কারা এর পেছনে থাকতে পারে, তা এখনই বলা কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদের শনাক্ত করতে কাজ করছে।’

তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইমেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট, বাস্তব কোনো ঝুঁকির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং সাইবার হামলা।’

উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেও ভুয়া হুমকি

উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) তখন সেটিকে প্রতারণামূলক বলে ঘোষণা করেছিল।’

স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলো বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং সেগুলোকে ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তাগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই ধরনের গণহারে বোমা হামলার ভুয়া ইমেইল পাঠানো হয়েছিল।

চলতি মাসে ইউরোপজুড়ে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় বিভিন্ন ফ্লাইটের গতিপথ পরিবর্তন, উড্ডয়ন বন্ধ এবং যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজ পাহারা দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইউরোপের কয়েকটি শহরের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনাও ঘটেছে। হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা পরিবর্তন করে খাবার নষ্ট করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেয় হ্যাকাররা।

গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো একই ধরনের সাইবার হামলার সঙ্গে এসব হামলার মিল রয়েছে। ওই হামলায় দেশটির বহু সুপারমার্কেটের কার্যক্রম ব্যাহত হয় এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন, চেতনা ও আত্মসচেতনতা

১

নিজবাড়িতে গাজাঁ চাষ কালে খান এসআরবি জালে

২

১২ নভেম্বরকে উপকূলীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন

৩

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

৪

গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান: ব্যারিষ্টার রঞ্জু

৫

১৭ মামলার আসামি হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত গ্রেপ্তার

৬

চসিকের অভিযানে বহদ্দারহাট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ 

৭

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

৮

টানা ব্যর্থতায় বরখাস্ত ক্যারিক, ম্যানইউর নতুন কোচ হতে পারেন পচেত্তিনো

৯

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে: কৃষিমন্ত্রী

১১

‘গ্রামীণফোন ফিউচারমেকার্স’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

১২

ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

১৩

গাজী মাজহারুল আনোয়ারের জন্মমাসে চলচ্চিত্র উৎসব, পুনর্নির্মাণ হবে কালজয়ী গান

১৪

‘টাইটানিক’ থেকে ‘ইনসেপশন’, যেভাবে ৩০ কোটি ডলারের মালিক ডিক্যাপ্রিও

১৫

নতুন জেমস বন্ড কে, চূড়ান্ত দৌড়ে আলোচনায় পাঁচ অভিনেতা

১৬

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আসামি

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

১৮

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

২০