১২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণমূলক ফুটবল খেলে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেয় বাংলাদেশ দল।

হামজা চৌধুরীর অধিনায়কত্বে খেলতে নামা বাংলাদেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। খেলার শুরুর কয়েক মিনিটের মধ্যেই হামজার ক্রস থেকে সৃষ্টি হয় আক্রমণের সুযোগ। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বক্সে থাকা সামিত সোম শট নেন। তাঁর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও, ফেরতি শটে সামিত বল জালে জড়িয়ে দেন এবং বাংলাদেশকে এগিয়ে দেন।

প্রথমার্ধের শেষ পর্যায়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে কাটিয়ে নেওয়া তাঁর জোরালো শট গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে প্রবেশ করে। এই গোলের পর ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে তৃতীয় গোলের উৎস হিসেবে নাম লেখান ফারহান। ৫২ মিনিটে তিনি একটি চমৎকার গোল করেন। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন, শ্রীলঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নেওয়া তাঁর নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দাঁড়ায় ৪-০।

এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ভারত ও ভুটান মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন, চেতনা ও আত্মসচেতনতা

১

নিজবাড়িতে গাজাঁ চাষ কালে খান এসআরবি জালে

২

১২ নভেম্বরকে উপকূলীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন

৩

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

৪

গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান: ব্যারিষ্টার রঞ্জু

৫

১৭ মামলার আসামি হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত গ্রেপ্তার

৬

চসিকের অভিযানে বহদ্দারহাট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ 

৭

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

৮

টানা ব্যর্থতায় বরখাস্ত ক্যারিক, ম্যানইউর নতুন কোচ হতে পারেন পচেত্তিনো

৯

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে: কৃষিমন্ত্রী

১১

‘গ্রামীণফোন ফিউচারমেকার্স’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

১২

ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

১৩

গাজী মাজহারুল আনোয়ারের জন্মমাসে চলচ্চিত্র উৎসব, পুনর্নির্মাণ হবে কালজয়ী গান

১৪

‘টাইটানিক’ থেকে ‘ইনসেপশন’, যেভাবে ৩০ কোটি ডলারের মালিক ডিক্যাপ্রিও

১৫

নতুন জেমস বন্ড কে, চূড়ান্ত দৌড়ে আলোচনায় পাঁচ অভিনেতা

১৬

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আসামি

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

১৮

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

২০