১২ নভেম্বর ২০২৬, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে: কৃষিমন্ত্রী

বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে: কৃষিমন্ত্রী
জার্নাল ডেস্ক

সরকারি নির্ধারিত মূল্যে সারের প্রাপ্যতা ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ টাস্কফোর্স এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সরকার। একই সঙ্গে সারের সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচ্রা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ে একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

জাতীয় সংসদে আজ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিরোধীদলীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এম রফিকুল ইসলামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সার ভর্তুকি বাবদ সরকার ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। মাঠপর্যায়ে সারের সরবরাহ ও বিতরণে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি জানান, দেশের ৬৪ জেলার সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সার পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি নিয়মিতভাবে সার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কৃষিমন্ত্রী জানান, কৃষকদের জন্য সরকার “কৃষক কার্ড” কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কুষ্টিয়া-২ আসনের বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য এম আব্দুল গফুরের আরেকটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, “সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬” অনুযায়ী সার ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ নীতিমালার আওতায় বিদ্যমান ডিলারদের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে একজন করে নতুন সার ডিলার নিয়োগের কার্যক্রম চলছে।

তিনি জানান, সারের প্রকৃত চাহিদা নির্ধারণ, পর্যাপ্ত মজুত নিশ্চিত করা, আমদানি, প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বরাদ্দ, মাঠপর্যায়ে বিতরণ এবং সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকির মাধ্যমে সার পরিস্থিতি স্থিতিশীল রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নীলফামারী-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য এম আব্দুস সাত্তারের অপর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, “সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬” অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তদন্তে এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের কার্যক্রম প্রথম তিন মাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময়ে কোনো ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেলে তাঁর ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিধান রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন, চেতনা ও আত্মসচেতনতা

১

নিজবাড়িতে গাজাঁ চাষ কালে খান এসআরবি জালে

২

১২ নভেম্বরকে উপকূলীয় দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন

৩

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার

৪

গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান: ব্যারিষ্টার রঞ্জু

৫

১৭ মামলার আসামি হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত গ্রেপ্তার

৬

চসিকের অভিযানে বহদ্দারহাট এলাকার ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ 

৭

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

৮

টানা ব্যর্থতায় বরখাস্ত ক্যারিক, ম্যানইউর নতুন কোচ হতে পারেন পচেত্তিনো

৯

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত সার বিতরণ তদারকিতে নিয়োজিত রয়েছে: কৃষিমন্ত্রী

১১

‘গ্রামীণফোন ফিউচারমেকার্স’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

১২

ফিরছে ‘বশির আহমেদ সম্মাননা’, আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

১৩

গাজী মাজহারুল আনোয়ারের জন্মমাসে চলচ্চিত্র উৎসব, পুনর্নির্মাণ হবে কালজয়ী গান

১৪

‘টাইটানিক’ থেকে ‘ইনসেপশন’, যেভাবে ৩০ কোটি ডলারের মালিক ডিক্যাপ্রিও

১৫

নতুন জেমস বন্ড কে, চূড়ান্ত দৌড়ে আলোচনায় পাঁচ অভিনেতা

১৬

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আসামি

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

১৮

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১৯

ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

২০