১৪ নভেম্বর ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় শর্ট সার্কিটের আলামত মেলেনি

কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। এ পরিস্থিতিতে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্ট সার্কিটের কোনো আলামত মেলেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেওয়ার পর প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের রাতেই তাঁরা সংসদ সদস্যের বাড়িতে গিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ করেন।

তাঁর তথ্যে, সেই সময় বাড়ির বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। বাড়িতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজেও কোনো ধরনের ক্ষতির চিহ্ন দেখা যায়নি।

তোজাম্মেল হক বলেন, শর্ট সার্কিটের কারণে আগুন লাগলে সাধারণত বৈদ্যুতিক মিটার বা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় দুটোর কোনোটিতেই ক্ষতির লক্ষণ পাওয়া যায়নি। তাই তাঁদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাঁর ধারণা, অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

জানা যায়, শুক্রবার দুপুরের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নিচ্ছে। তোজাম্মেল হকও ওই কমিটির কাছে তাঁর পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডের পর থেকে নুসরাত তাবাসসুম দাবি করে আসছেন যে, শর্ট সার্কিটে তাঁর বাড়িতে আগুন লাগেনি। তাঁর অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এই দাবি এখনো প্রমাণিত হয়নি এবং আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো সদস্যপদের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, জানালেন জেলেনস্কি

১

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

২

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

৩

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার

৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

৫

সাফ ফুটবল: ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

৬

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ কোটি

৭

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

৫০ লাখ টাকা চাঁদা দাবি, ককটেল হামলার পর অনুরাগ ফার্মেসিতে গুলি

৯

‘মান্নাতে’ শাহরুখের কথার দাম নেই, সব সিদ্ধান্ত নেন গৌরী!

১০

ব্রহ্মপুত্রের চরবাসীর জরুরি চিকিৎসায় চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স

১১

সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

১২

তমা মির্জা সিনেমাপ্রতি ১৫ লাখ টাকা নেন

১৩

মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন

১৪

শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি

১৫

হতাশায় পুড়ল ব্রাজিল: শেষ বাঁশির আগে জাপানের বাজিমাত

১৬

সোহিনী গুহ রায় কি দেবের নতুন নায়িকা?

১৭

বাংলাদেশের সাফের ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের কাছে হেরে

১৮

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

১৯

কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান

২০