১৫ নভেম্বর ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, এক বছরে দেশটিতে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার এবং প্রায় সমান সংখ্যক মানুষকে বিতাড়িত করা হয়েছে। বিভাগের দাবি, এটি তাদের ২৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ বিতাড়ন ও গ্রেপ্তারের সংখ্যা।

ডিএইচএসের তথ्यानুসারে, গত অর্থবছরে (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই সময়ে সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করে। এর আগে ২০২৫ সালে আইসিই ৪ লakh ৪২ হাজার ৬৪০ জনকে বিতাড়িত করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএসের একটি অনুষ্ঠানে বলেছেন, তার প্রশাসনের অভিবাসন নীতি ‘কিছুটা বেশি কঠোর’ হতে পারে। তিনি দাবি করেছেন, অপরাধীদের দেশ থেকে বের করে দিয়ে তারা ব্যাপক প্রশংসা পাচ্ছেন। এর এক দিন পর ডিএইচএস গ্রেপ্তার ও বিতhranের এই হিসাব প্রকাশ করে।

ডিএইচএস মন্ত্রী মার্কওয়েইন মুলিনের বিবৃতিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে আইসিই ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করে। তার আগে টানা দুই মাসে গ্রেপ্তারের রেকর্ড ছিল এবং আগস্টে সংস্থাটি সর্বোচ্চ ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করেছিল।

তবে এই তথ্যকে নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা বলেন, ট্রাম্পের পূর্ববর্তী যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সন্দেহ নেই, তবে ডিএইচএসের তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। তার মতে, সংস্থাটি দেশের ভেতর থেকে গ্রেপ্তার এবং সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর সংখ্যা আলাদাভাবে দেয়নি।

অন্যদিকে, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট সাংসদ বেনি থম্পসন রয়টার্সকে বলেছেন, আমেরিকানদের বিরুদ্ধে ডিএইচএসকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতির বিষয়ে তদন্ত করা হবে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো সদস্যপদের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, জানালেন জেলেনস্কি

১

আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস

২

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান

৩

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার

৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

৫

সাফ ফুটবল: ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

৬

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ কোটি

৭

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

৫০ লাখ টাকা চাঁদা দাবি, ককটেল হামলার পর অনুরাগ ফার্মেসিতে গুলি

৯

‘মান্নাতে’ শাহরুখের কথার দাম নেই, সব সিদ্ধান্ত নেন গৌরী!

১০

ব্রহ্মপুত্রের চরবাসীর জরুরি চিকিৎসায় চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স

১১

সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

১২

তমা মির্জা সিনেমাপ্রতি ১৫ লাখ টাকা নেন

১৩

মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন

১৪

শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি

১৫

হতাশায় পুড়ল ব্রাজিল: শেষ বাঁশির আগে জাপানের বাজিমাত

১৬

সোহিনী গুহ রায় কি দেবের নতুন নায়িকা?

১৭

বাংলাদেশের সাফের ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের কাছে হেরে

১৮

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

১৯

কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান

২০