১৬ নভেম্বর ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত

সাভারে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথম বর্ষের ১৮ শিক্ষার্থীকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় একজন শিক্ষার্থীর কানের পর্দা ফেটে যায় এবং আরেকজনের নাক দিয়ে রক্ত পড়ে। আরও বেশ কয়েকজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে তারা অভিযোগ করেছেন।

ভুক্তভোগীরা জানান, গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে ছাত্র হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এবং পাশের করিডরে এই নির্যাতন সংঘটিত হয়। শিক্ষার্থীরা ১৫তম ব্যাচের।

অভিযুক্ত হিসেবে ১২তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিমুল, শুভ, সাগর শিকদার ও প্রান্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অমর্ত্য ও তানভীরের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, মারধরের সময় হাতের আঙুলের ফাঁকে সিলস্ট্যাম্প ও পয়সা ঢুকিয়ে চাপ প্রয়োগ করা হয়। এছাড়া এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারার ফলে অনেকের শরীরে জখম হয়েছে বলে তারা দাবি করেন।

নির্যাতনের শিকার শিক্ষার্থী নাফিস ইকবাল বলেন, রুমে ঢুকে পরিচয় দেওয়ার পরপরই তারা তার কানের ওপর থাপ্পড় মারতে শুরু করে। তিনি জানান, দুই হাত জোড় করে মাফ চেয়েছেন, এমনকি আর পড়াশোনা করবেন না, নিটার ছেড়ে দেবো বলেও জানিয়েছেন। তারও মার থামেনি বলে তিনি অভিযোগ করেন।

আরেক শিক্ষার্থী রাম রুপম জানান, কোনো প্রশ্ন না করেই তাকে এলোপাতাড়ি থাপ্পড় মারা হয়। এতে তার কানের পর্দা ফেটে গেছে এবং তিনি এখন শ্রবণশক্তি হারানোর আশঙ্কায় আছেন।

ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রম নিয়ে ১৬তম ব্যাচের একজন শিক্ষার্থীকে ফোন করেন ১২তম ব্যাচের অমর্ত্য। এ বিষয়ে ১৫তম ব্যাচের একজন শিক্ষার্থী জানতে চাইলে ব্যাপারটি অমর্ত্যের নজরে আসে। এর জের ধরে গত ৪ নভেম্বর রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহকে ডেকে মারধর করা হয়। পরে ১১ নভেম্বর একই বিষয়কে কেন্দ্র করে তাদের পুনরায় ডেকে নিয়ে দীর্ঘ সময় আটকে রেখে নির্যাতন করা হয়। ওই তিন শিক্ষার্থী ফিরে না আসায় সহপাঠীরা খোঁজ নিতে গেলে আরও ১৫ শিক্ষার্থীকে ডেকে নিয়ে করিডরে মারধর করা হয় বলে ভুক্তভোগীরা দাবি করেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন টেক্সটাইল বিভাগের সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, নাফিস ইকবাল, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, শাওন ও লাবিব; সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ ও সাদ আব্দুল্লাহ এবং আইপিই বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিটারে এ ধরনের কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগকে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের গভীর ষড়যন্ত্র রয়েছে: এনসিপি

১

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫

২

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

৩

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৪

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫

মোবাইলে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ফাইনাল

৬

মিমির সত্যিই বিয়ে: কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ

৭

বাংলাদেশের শেষ বিকেলের আলোয় স্বস্তির হাসি

৮

জানা গেল পরীমণি-অপুর বিরোধের নেপথ্যের কাহিনি

৯

ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে জরিমানা

১০

এলকে মডেল টাউনের ফ্ল্যাট-প্লট মালিক সমিতির নতুন কমিটি

১১

গাজীপুর জেলা ও মহানগর যুবদলে নতুন নেতৃত্ব

১২

মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

১৩

রোনালদোর মা দোলোরেস পর্তুগালের হারে খুশি

১৪

পিটার হাস ও প্রতিমন্ত্রী হুমায়ুনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা

১৫

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিক গ্রেফতার

১৬

জনগণের অভিযোগ ও সমস্যা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

১৭

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

১৮

ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি

১৯

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২

২০