১৬ নভেম্বর ২০২৬, ৯:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

শাকিব খানের ব্যক্তিগত জীবনে অপু বিশ্বাস এবং শবনম বুবলীর নামের বাইরেও একবার একটি গভীর সম্পর্ক ছিল, যা শেষ পর্যন্ত পরিণতি পায়নি। ঢাকাই সিনেমার সুপারস্টার এই অভিনেতা জানিয়েছেন, বিনোদনজগতের বাইরে এক তরুণীকে তিনি একসময় বিয়ে করে সংসার গড়ার চেষ্টা করেন। গভীর ভালোবাসা থাকলেও নানা অভিমান ও পরিস্থিতির কারণে ওই সম্পর্ক ভেঙে পড়ে।

চ্যানেল আইয়ের ‘চাঁদ তারার গুঞ্জরন’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার সাথে কথোপকথনের সময় শাকিব খান এই বিষয়টি প্রকাশ করেন। Kolkata থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা এই খবর তুলে এসেছে। পূর্ণিমা আলোচনার এক পর্যায়ে শাকিবের অতীতের একটি প্রেমের প্রসঙ্গ উঠিয়ে এনেন।

পূর্ণিমা জানিয়েছেন, শাকিবের জীবনে আসা ওই মেয়েটি বিনোদনজগতের বাইরের মানুষ ছিলেন। তিনি গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন। শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মী এই সম্পর্কের কথা জানতেন।

শাকিব স্বীকার করেছেন যে সম্পর্কটি তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেছেন, “মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।” মেয়েটির পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসাও করেছেন শাকিব। তাঁর কথায়, তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল।

তবে শেষ পর্যন্ত ওই সম্পর্কের পরিণতি পায়নি। নানা অভিমান ও পরিস্থিতির চাপে ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিচ্ছেদের বিষয়ে শাকিবের মনে এখনও কিছুটা আক্ষেপ ও অনুশোচনা রয়েছে। তিনি জানিয়েছেন, ওই প্রেমিকার কথা তিনি ভোলেননি, যদিও বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই।

শাকিব খানের বাস নাম মাসুদ রানা। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণকারী এই অভিনেতার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রে তার অভিনয় অভিষেক ঘটে। একই বছর তিনি ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমাতেও অভিনয় করেন।

তার ক্যারিয়ারে ‘মাই নেম ইজ সুলতান’, ‘স্বপ্নের বাসর’, ‘মুখোশধারী’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘জানের জান’, ‘ঠেকাও মাস্তান’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘খুনি শিকদার’, ‘সুভা’, ‘বাঁধা’, ‘পিতার আসন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুই যদি আমার হইতি রে’সহ অনেক সিনেমা মুক্তি পেয়েছে।

২৮ বছরের ক্যারিয়ারে কাজের স্বীকৃতিতে শাকিব খান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালে ‘আরও ভালোবাসব তোমায়’ এবং ২০১৭ সালে ‘সত্তা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান তিনি।

কোভিড মহামারির পর ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’, ‘প্রিন্স’ ও ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপনার চেষ্টা করেছেন। সামনের কাজের মধ্যে তাঁর আগামী সিনেমা ‘নিঃস্ব’ রয়েছে, যেখানে তার বিপরীতে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনয় করছেন। অন্যদিকে নির্মাতা হিমেল আশরাফের ‘মহব্বত’ সিনেমাও সামনে এসেছে।

গত অক্টোবরে নিউইয়র্কে আয়োজিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা অভিনেতার পুরস্কার পান শাকিব খান। একই অনুষ্ঠানে তার চলচ্চিত্রজীবনের ২৭ বছর উদযাপন করা হয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

১

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিলেন মাহমুদা মিতু

২

জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

৪

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

৫

১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি

৬

রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবি শ্রমিকদের

৭

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

৮

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

৯

হুমায়ুন আজাদের 'নারী' এবং শত্রুদের অযাচিত মিথ্যাচার

১০

নওগাঁয় কৃষিঋণ মেলা, বিতরণ ৩ কোটি ৬৭ লাখ টাকা

১১

কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

১৩

আইএইএকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

১৪

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

১৫

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসফেরত তরুণের

১৬

ঝুঁকিপূর্ণ মার্কেট ছাড়তে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন

১৭

১২ ফুটের বিশাল অজগর উদ্ধার করে অবমুক্ত করলেন টাইগার জাকির

১৮

নীলফামারীর কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

২০