১৬ নভেম্বর ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর সঙ্গে গোপনে যোগাযোগের অভিযোগ উঠেছে। দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ অভিযোগ করেন।

তিবির দাবি, প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করলেও নেতানিয়াহু সরকার গঠনের সমীকরণে আড়ালে তাদের সমর্থন চেয়েছিলেন। তিবি বলেন, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতে নেতানিয়াহুর পক্ষ থেকে আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ করা হয়েছিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে আহমাদ তিবি তাঁর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল পাঠানো ব্যক্তিগত বার্তাগুলো প্রকাশ করেন। তবে ছবির মান অস্পষ্ট থাকায় সেগুলোর লেখা স্পষ্টভাবে পড়া যায়নি। তিবি অভিযোগ করেন, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটের পরদিন এবং ফল প্রকাশের পরও এশেল তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।

এছাড়া, তিবি আরও অভিযোগ করেন যে নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী চলতি সপ্তাহেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাঁকে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিয়ে নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে বলেন। বিরোধীরা আরব দলগুলোকে সরকারে নেবে না এমন যুক্তি দেখিয়ে পুনরায় নির্বাচনের পরামর্শও দেন ওই মন্ত্রী, বলে দাবি করেন তিবি।

ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনা নয় জানিয়ে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর তাঁর প্রকাশ্য অবস্থান ও আড়ালের যোগাযোগের মধ্যকার দ্বিচারিতা তুলে ধরতেই তিনি এসব বার্তা প্রকাশ করেছেন।

তবে তিবির অভিযোগ সরাসরি নাচ করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে এমন কোনো দলের সঙ্গে লিকুদ সহযোগিতা করে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগকে প্রাসঙ্গিক রাখার পেছনে সরকারের গভীর ষড়যন্ত্র রয়েছে: এনসিপি

১

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫

২

আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

৩

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৪

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫

মোবাইলে যেভাবে দেখবেন ভারত-পাকিস্তান ফাইনাল

৬

মিমির সত্যিই বিয়ে: কার্ডের পর প্রকাশ্যে এলো রেজিস্ট্রির তারিখ

৭

বাংলাদেশের শেষ বিকেলের আলোয় স্বস্তির হাসি

৮

জানা গেল পরীমণি-অপুর বিরোধের নেপথ্যের কাহিনি

৯

ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে জরিমানা

১০

এলকে মডেল টাউনের ফ্ল্যাট-প্লট মালিক সমিতির নতুন কমিটি

১১

গাজীপুর জেলা ও মহানগর যুবদলে নতুন নেতৃত্ব

১২

মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

১৩

রোনালদোর মা দোলোরেস পর্তুগালের হারে খুশি

১৪

পিটার হাস ও প্রতিমন্ত্রী হুমায়ুনের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা

১৫

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিক গ্রেফতার

১৬

জনগণের অভিযোগ ও সমস্যা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

১৭

অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক

১৮

ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি

১৯

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২

২০