১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি ও তার তিন অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল—পৃথক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে। বৈঠক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কোনো দলের পাল্টা কর্মসূচি বা অতীতে আওয়ামী লীগের মতো পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বসানোর পরিকল্পনা নেই। উদ্দেশ্য দল ও অঙ্গসংগঠনগুলোকে সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখা।

সূত্রের ভাষ্য অনুযায়ী, রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দল ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন। এসব কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি বা সাংস্কৃতিক কর্মসূচি থাকতে পারে। বিএনপি ও তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করবে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা তৎপরতার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসব কর্মসূচি কোনো দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না বলে বৈঠক সূত্রে জানানো হয়েছে।

দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখার পরিকল্পনার কথা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

১

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিলেন মাহমুদা মিতু

২

জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

৪

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

৫

১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি

৬

রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবি শ্রমিকদের

৭

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

৮

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

৯

হুমায়ুন আজাদের 'নারী' এবং শত্রুদের অযাচিত মিথ্যাচার

১০

নওগাঁয় কৃষিঋণ মেলা, বিতরণ ৩ কোটি ৬৭ লাখ টাকা

১১

কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

১৩

আইএইএকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

১৪

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

১৫

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসফেরত তরুণের

১৬

ঝুঁকিপূর্ণ মার্কেট ছাড়তে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন

১৭

১২ ফুটের বিশাল অজগর উদ্ধার করে অবমুক্ত করলেন টাইগার জাকির

১৮

নীলফামারীর কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

২০