১৬ নভেম্বর ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দায়ের করা ২০১৮ সালের মাদক মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পান এসআই ইসহাক মিয়া। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। পরে মামলাটি বিচারের জন্য আদালতে গেলে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়া ও গাজীপুরে বন্ধ ৬২ কারখানা

১

তেজগাঁও থানায় লিখিত অভিযোগ দিলেন মাহমুদা মিতু

২

জবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থীসহ আটক পাঁচ

৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান

৪

শাকিবের জীবনে অপু-বুবলীর বাইরেও ছিল গভীর প্রেম

৫

১০ লাখ টাকা চাঁদা না পাওয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি

৬

রমজানের আগে এস আলম সুগার মিল চালুর দাবি শ্রমিকদের

৭

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

৮

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধ করছে মেটা

৯

হুমায়ুন আজাদের 'নারী' এবং শত্রুদের অযাচিত মিথ্যাচার

১০

নওগাঁয় কৃষিঋণ মেলা, বিতরণ ৩ কোটি ৬৭ লাখ টাকা

১১

কাপ্তাই হ্রদ থেকেই উঠে আসবে নতুন প্রতিভাবান সাঁতারু: নৌবাহিনী প্রধান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

১৩

আইএইএকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান

১৪

কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড

১৫

পটিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসফেরত তরুণের

১৬

ঝুঁকিপূর্ণ মার্কেট ছাড়তে ব্যবসায়ীদের সময় বেঁধে দিল প্রশাসন

১৭

১২ ফুটের বিশাল অজগর উদ্ধার করে অবমুক্ত করলেন টাইগার জাকির

১৮

নীলফামারীর কিশোরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৯

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আ.লীগের কোনো অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

২০