
রাজধানীর বনশ্রী, আফতাব নগর ও তুরাগ এলাকায় গাড়িতে অগ্নিকাণ্ডের খবর এসেছে। গত বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে এই ঘটনাগুলি ঘটার কথা জানা গেছে। তবে সংশ্লিষ্ট থানার পুলিশ বনশ্রী ও তুরাগে আগুন লাগার তথ্য নিশ্চিত করতে পারেনি।
প্রাপ্ত তথ্যানুসারে, সন্ধ্যার পর বনশ্রীতে একটি ট্রাকে আগুন লাগে। এর কিছুক্ষণ পর আফতাব নগরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে তুরাগের পুরান কালিয়া রোডে একটি কাভার্ড ভ্যানে আগুনের খবর পাওয়া যায়।
তবে তুরাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নুরে আলম জানিয়েছেন, কাভার্ড ভ্যানে আগুনের কোনো খবর তাদের পাঠায় আসেনি। অন্যদিকে, রামপুরা থানার কর্তব্যরত কর্মকর্তা মাহফুজা বনশ্রীতে ট্রাক অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন।
এই সংবাদ প্রকাশের সময় আগুনের কারণ, ক্ষতির পরিমাণ বা কোনো আহতের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন