২৬ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: শহিদুল ইসলাম

নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: শহিদুল ইসলাম

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বুধবার (২৫ নভেম্বর) সকালে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কার্যক্রম চালু করা হয়েছিল বলে তিনি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, নারীরা জাতির প্রায় অর্ধেক; তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাই দেশকে এগিয়ে নিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে। পাঠ্যবইয়ের শিক্ষার সঙ্গে নেতৃত্বের গুণাবলি, সাহস ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি সংগ্রামে নিজের যোগ্যতা ও সাহস নিয়ে দাঁড়াতে হবে, ব্যর্থতার সময়ও আত্মবিশ্বাসী হয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রভাষক দিলীপ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মাহফুজুর রহমান।

এছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোঃ আপ্তাব উদ্দিন মিয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোক্তার হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকরা প্রত্যাশা করেন, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং কলেজের শিক্ষার পরিবেশ আরও প্রাণবন্ত হবে। শেষ পর্যায়ে প্রভাষক অজয় দাস কলেজের সার্বিক কার্যক্রম ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতনামা সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস ও স্থানীয় শিল্পীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

২

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১

৩

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী

৪

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

৫

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৭

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত দিল ভারত

৮

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন

৯

‘আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা’

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

১১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

১৩

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন

১৫

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

১৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

১৭

রূপকুমারী’ নিয়ে এলো পিয়াল-সালমা

১৮

বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন

১৯

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

২০