২৭ নভেম্বর ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

লালমনিরহাট সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মিশনমোড় এলাকা থেকে জাল নোট ব্যবসায় জড়িত একটি চক্রের দুজন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতাদের পাস থেকে এক লাখ ছব্বিশ হাজার টাকার জাল নোট এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লালমনিরহাট সদর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে মোঃ জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ নুর আলম (৩৮)।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালীন রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদে জানতে পেরে যে, মিশনমোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে কয়েকজন জাল নোট কেনাবেচা করছেন। সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে দেখে জুলফিকার আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়। জুলফিকার আলীর নিকটস্থ ব্যাগ তল্লাশি করার সময় দুটি খাম থেকে জাল নোট উদ্ধার করা হয়। এক খামে ৫০০ টাকা মূল্যের ৩০০টি নোট (এক লাখ পঞ্চাশ হাজার টাকা) এবং অন্য খামে ২০০ টাকা মূল্যের ১৩০টি নোট (২৬ হাজার টাকা) ছিল। এছাড়া তাঁর কাছ থেকে আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

পুলিশ জানান, জিজ্ঞাসাবাদের সময় জুলফিকার আলী অভিযোগ করেছেন যে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের নুর আলম এবং তাঁর অজ্ঞাত ২-৩ জন সহযোগীর কাছ থেকে তিনি জাল নোটগুলো সংগ্রহ করেছিলেন। তাঁর দেওয়া তথ্য ও শনাক্তমতে রাত ১টা ৫ মিনিটে কুড়িগ্রাম সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নুর আলমকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে উল্লিখ আছে যে, গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা ২-৩ জন পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে জাল টাকা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বহন, সরবরাহ ও ব্যবহার করে আসছিলেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারার আওতায় লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া মেনে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

২

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১

৩

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী

৪

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

৫

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৭

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত দিল ভারত

৮

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন

৯

‘আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা’

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

১১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

১৩

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন

১৫

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

১৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

১৭

রূপকুমারী’ নিয়ে এলো পিয়াল-সালমা

১৮

বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন

১৯

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

২০