২৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৩ বাসে আগুন

রাজধানীর বিভিন্ন স্থানে এক রাতেই তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পল্লবী ও বাড্ডা এলাকায় মধুমতী, আলিফ ও বিহঙ্গ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাসগুলোতে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে তাঁর কাছে ঘটনাটি নিশ্চিত করা হয়। তাঁর তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে কালশী রোডে বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে বিহঙ্গ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাকালে বাসে কোনো যাত্রী ছিলেন না এবং কেউ আহত হননি। কারা কীভাবে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় পার্ক করা রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাঁচ পুড়ে যায়। স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায়ও কেউ হতাহত হননি।

অন্যদিকে রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাড্ডা থানার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসের সব আসন পুড়ে গেছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

১

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

২

রাজধানীতে ৩ বাসে আগুন

৩

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

৪

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

৫

রূপকুমারী’ নিয়ে এলো পিয়াল-সালমা

৬

বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন

৭

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

৮

কোচিংয়ে যাওয়া শিক্ষকদের তালিকা হচ্ছে: শিক্ষামন্ত্রী

৯

সাইবার হামলার শিকার ফিফা

১০

রোহিঙ্গা গণহত্যা রায়ের অনুপযুক্ত অংশগুলো মানবে না মিয়ানমার

১১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে থালা ও খালি কলস প্রদর্শন করে বিক্ষোভ

১২

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা

১৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

১৪

অক্ষয়-করণের সমর্থন দীপিকার সিদ্ধান্তকে

১৫

ফাঁকা স্ট্যাম্প উপড়ে বিরল নজির, এমন আউট আগে দেখেনি বিশ্ব

১৬

মোদিকে চিঠি: ভারতে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি

১৭

অভিনয়, ডিজে ও আন্তর্জাতিক সিরিজ—নতুন পরিচয়ে ব্যস্ত সানি লিওন

১৮

মেসি আইনি পদক্ষেপে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে

১৯

গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জানালেন মিন অং হ্লাইং

২০