২৬ নভেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগড়ে অসহায় মানুষ ও প্রতিষ্ঠানের মাঝে বিজিবির মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা ও ঢেউটিন বিতরণ

খাগড়াছড়ি সংবাদদাতা: সীমান্ত সুরক্ষা ও মাদক-চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আছেন রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রামগড় উপজেলা সদরে আয়োজিত একটি অনুষ্ঠানে দায়িত্বপূর্ণ এলাকার গরীব, অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় মন্দির, বৌদ্ধ বিহার, শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয়, দুস্থ পরিবার ও অসুস্থ ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

রামগড় বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এলাকাবাসীদের সুখ-দুঃখে অংশীদার হওয়া বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, তিনি আশা প্রকাশ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি মজবুত করতে ভবিষ্যতেও এরকম জনকল্যাণমূলক কার্যক্রম চালু থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে ১৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ যুবক আটক

১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

২

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১

৩

বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী

৪

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

৫

লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

৬

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৭

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত দিল ভারত

৮

গোপালগঞ্জে এবার বিজিবির মামলা, আসামি ৫ হাজার ৮ জন

৯

‘আগামী ১০ বছরেও দেশে ফিরবেন না শেখ হাসিনা’

১০

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান

১১

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

লেখক ও নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

১৩

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

১৪

রাজধানীতে ৩ বাসে আগুন

১৫

ইয়েমেনে হামলা করতেই সৌদির তেল স্থাপনায় হুতিদের আঘাত

১৬

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ, ৪৫১ ফ্লাইট বাতিল

১৭

রূপকুমারী’ নিয়ে এলো পিয়াল-সালমা

১৮

বেলিংহ্যাম যে অভ্যাস বদলে রিয়াল মাদ্রিদে সাফল্য পাচ্ছেন

১৯

প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত

২০