
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য লেখা পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এমবিবিএস ও বিডিএস কোর্সে অনলাইন আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন ফি হিসেবে এক হাজার টাকা জমা করতে হবে। এই টাকা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রিপেইড টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পরিশোধ করতে হবে।
মন্তব্য করুন